
প্রবাসী বাংলাদেশির জন্য মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা
প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ‘প্রবাসী কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু দালাল চক্র। এ ধরনের প্রতারণা থেকে দেশে-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’

ওমানে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে কার্গো ট্রাকের ধাক্কা
ওমানে একটি পণ্যবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালে সজোরে ধাক্কা দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই দুর্ঘটনার দৃশ্য দেখা যায়। এতে সড়কের ওই অংশে বেশ কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি দেখা দেয়। ভিডিওটিতে দেখা যায়, চলন্ত অবস্থায় ডেলিভারি ট্রাকটি তার নির্দিষ্ট লেন থেকে হঠাৎ ছিটকে গিয়ে

রিয়াদ-দাম্মাম ফ্লাইট বন্ধে চরম বিপাকে প্রবাসীরা!
সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮৯টি ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশ থেকে যাওয়া ২৩ হাজার ২৭৪ জন যাত্রী। হুথি বিদ্রোহীদের হামলার কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়, হামলা হয়েছে দাম্মামেও। এর জেরে গত ১০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের এই দুই গন্তব্যের আকাশপথ

মানসিক ভারসাম্যহীন হারিয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম
পরিবারের মুখে হাসি ফোটাতে ও একটু সচ্ছলতার আশায় দীর্ঘ ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। তবে ভাগ্য তার সহায় হয়নি। দীর্ঘ প্রবাসজীবন, স্বজনদের সঙ্গে বিচ্ছিন্নতা এবং কারাবাসের চরম তিক্ত অভিজ্ঞতা শেষে গত ১০ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে

আমিরাতে একাধিক গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বহু প্রাণহানি
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় প্রবাসী পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে শারজাহ থেকে ফেরার পথে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা হলেন ২১ বছর বয়সী যমজ ভাই-বোন মোহাম্মদ আসমি ও মিসনা জুবিন এবং তাদের তিন বছরের ভাগনে মুহাম্মদ ফায়েজ। এই ঘটনায় নিহতদের পরিবারসহ স্থানীয় প্রবাসী

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত ও এর আশপাশের এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে আঘাত হানা ৪ দশমিক ৫ মাত্রার এই কম্পনের পর ওই অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে, মিশরের সিনাই উপদ্বীপের

ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলো আরব আমিরাত
ইবোলা ভাইরাস নিয়ে সতর্কতার অংশ হিসেবে আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে এখন থেকে উগান্ডার নাগরিকরা শর্ত সাপেক্ষে দেশটিতে প্রবেশ করতে পারবেন। তবে আমিরাতে প্রবেশের ক্ষেত্রে তাদের অবশ্যই উগান্ডা ত্যাগের পর অন্তত ২১ দিন অতিবাহিত হওয়ার প্রমাণ দিতে হবে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল

মালয়েশিয়ায় যেতে কর্মীদের খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার
চলতি বছর বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাওয়ার অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার

ইয়েমেন যুদ্ধে যোগ দিয়েছে মিশর, সৌদিতে পাঠিয়েছে বিপুল সেনা-যুদ্ধবিমান-হেলিকপ্টার
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রকাশ্যে ঘোষণা দেওয়ার অনেক আগেই সৌদি আরবে সামরিক সরঞ্জাম, যুদ্ধবিমান এবং সেনাসদস্য পাঠিয়েছে দেশটি। সম্প্রতি মিশরের সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সামরিক সরঞ্জামই নয়, সৌদি আরবের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন

মক্কায় আছড়ে পড়ল হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে আছড়ে পড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে মক্কা অঞ্চলের সাবুহাহ গ্রামে এ ঘটনা ঘটে। তবে এর আগেই সৌদির অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করে। মাঝ আকাশে ধ্বংস হওয়ার পর এর টুকরো অংশগুলো ওই গ্রামে গিয়ে





