Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

আমিরাতে একাধিক গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বহু প্রাণহানি

Gulfnews 2026 11 10 10038dx2 IMG 20261110 WA0107Web Popup (3)

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় প্রবাসী পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে শারজাহ থেকে ফেরার পথে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা হলেন ২১ বছর বয়সী যমজ ভাই-বোন মোহাম্মদ আসমি ও মিসনা জুবিন এবং তাদের তিন বছরের ভাগনে মুহাম্মদ ফায়েজ। এই ঘটনায় নিহতদের পরিবারসহ স্থানীয় প্রবাসী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের বাবা সিদ্দিক থুপ্পিলিক্কাট জানিয়েছেন, রাত ১১টার দিকে ফুজাইরাহ কোর্ট হাউসের কাছে দুর্ঘটনাটি ঘটে। তার ছেলের চালানো গাড়িটির সঙ্গে একটি দ্রুতগামী লরির ভয়াবহ সংঘর্ষ হয়। সৌভাগ্যক্রমে গাড়িতে থাকা যমজ ভাই-বোনের বড় বোন এবং তার অন্য তিন সন্তান আহত হলেও বর্তমানে তারা শঙ্কামুক্ত। এই প্রবাসী পরিবারের মূল বাড়ি ভারতের কেরালায়।

0299dd98 bd28 4953 b646 1fe50779ac51

ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, শেখ খলিফা বিন জায়েদ সড়কে লরি ও বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। তবে নিহতরা ঠিক এই দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন কি না, তা আরও গভীরভাবে খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। উদ্বেগজনক বিষয় হলো, এই ঘটনার ঠিক দুইদিন আগেও ফুজাইরায় আরেকটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটেছিল, যা ওই এলাকার সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)