Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

প্রবাসী বাংলাদেশির জন্য মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

Resize (1)Web Popup (3)

প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ‘প্রবাসী কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু দালাল চক্র। এ ধরনের প্রতারণা থেকে দেশে-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ সরকারের একটি অগ্রাধিকারমূলক পদক্ষেপ, যা এখনো প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কার্ড এখনো চালু করা হয়নি এবং এর কোনো আবেদন কার্যক্রমও শুরু হয়নি। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দালাল চক্র তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রবাসীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে।

এই অবস্থায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রবাসী কার্ডের নামে অর্থ না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। কার্ডটি চালু হলে সরকারি মাধ্যম ও ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে। কেউ এমন প্রতারণার শিকার হলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে। প্রয়োজনে মন্ত্রণালয়ের উপসচিব মো. জসীম উদ্দিন (০১৭১২-৮৭০৯৬৮) অথবা মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাহবুবুল ইসলামের (০১৩৩১-১১৬৬০০) সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)