সর্বশেষ

ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯

Resize.jpdfgWeb Popup (3)

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। খাতু শ্যাম মন্দির থেকে তীর্থযাত্রা শেষে মহারাষ্ট্রে ফেরার পথে তাঁদের গাড়িটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় রাত একটার দিকে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে শিশুসহ একই পরিবারের ১৬ জন সদস্য ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে সাজ্জন (৬২), তাঁর স্ত্রী ঊষা বাই (৬০), কৈলাস (৩৫), তাঁর স্ত্রী অনিতা (৩৪) ও বাবুলাল (৭৫) রয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গাড়ি চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সংঘর্ষে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত ব্যক্তিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)