Opens in a new tab
সর্বশেষ

সৌদিতে প্রবাসীদের তুমুল মারামারি!

D7cf84e5 a279 453c 8e7f 61a5d5457a29Web Popup (3)

সৌদির রাস্তায় প্রকাশ্যে তুমুল মারামারিতে জড়াচ্ছেন প্রবাসীরা, যা নিয়ে স্থানীয় নাগরিকদের মাঝে চরম ক্ষোভ ও জননিরাপত্তা নিয়ে তীব্র শঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি রিয়াদে মাত্র ৪০ রিয়াল নিয়ে পাকিস্তানি ও ইয়েমেনিদের মারামারির ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার এক স্থানীয় সৌদি নাগরিকের সঙ্গে এক ইথিওপিয়ান প্রবাসীর ধস্তাধস্তির ভিডিও ভাইরাল হয়েছে।

রিয়াদের আল-শুমাইসি এলাকায় সামান্য ভাড়াকে কেন্দ্র করে লাঠিসোঁটা নিয়ে তুমুল মারামারিতে জড়ায় একদল প্রবাসী। অন্যদিকে, শুক্রবার এক্সে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে এক সৌদি নাগরিক এবং এক ইথিওপিয়ান প্রবাসী একে অপরের ওপর চড়াও হয়েছেন। পরে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে দুজনকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এমন সহিংসতার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় সৌদিরা। অনেকেই অবৈধ ও ‘ফ্রি-ভিসা’ কর্মীদের দায়ী করে তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর দাবি তুলেছেন। স্থানীয়দের আক্ষেপ, রিয়াদের প্রাণকেন্দ্রগুলো এখন বিদেশিদের দখলে চলে গেছে, যার ফলে খোদ সৌদি আরবের রাস্তাঘাটও এখন আর নাগরিকদের জন্য নিরাপদ নেই।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)