Opens in a new tab
সর্বশেষ

পবিত্র মক্কায় আবারও হামলা

MeccaWeb Popup (3)

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও রাজধানী রিয়াদ লক্ষ্য করে ফের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে সৌদির শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এবারও তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। আকাশে থাকা অবস্থাতেই হুতিদের ছোড়া দুটি বোমাবাহী ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে আরব জোট।

আরব জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, হুতি মিলিশিয়ারা ইচ্ছাকৃতভাবে সৌদির গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে নিশানা করছে। এর আগে গত রোববারও মক্কা অঞ্চলে দুটি এবং মদিনায় একটি ড্রোন ছুড়েছিল তারা, যা আকাশেই ধ্বংস করা হয়।

পবিত্র এই শহরগুলোতে হুতিদের হামলার ঘটনা এটিই প্রথম নয়। গত এক মাস ধরেই মক্কা ও মদিনাকে টার্গেট করে একের পর এক হামলা চালাচ্ছে তারা। এর আগে গত ১৫ অক্টোবর ও ৫ নভেম্বর মদিনায় ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এছাড়া ২৪ ও ৩০ অক্টোবর এবং ৩, ১১ ও ১৫ নভেম্বর মক্কা ও মদিনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ও বোমাবাহী ড্রোন হামলার চেষ্টা করে হুতিরা। তবে সৌদির সতর্ক পাহারায় প্রতিটি হামলাই মাঝপথে ব্যর্থ হয়েছে। 

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)