Opens in a new tab
সর্বশেষ

বাড়ি থেকে গাড়ি, উৎসবের রঙে সেজেছে পুরো ওমান

Untitled 1.pngdfggWeb Popup (3)

আগামী ২০ নভেম্বর ওমানের জাতীয় দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে উৎসবের রঙে মেতে উঠেছে পুরো দেশ। শহর থেকে শুরু করে পাহাড় বা গ্রাম —সবখানেই এখন জাতীয় দিবসের আমেজ। লাল, সাদা ও সবুজ রঙের জাতীয় পতাকায় সেজেছে রাজপথ, মল অব ওমান এবং সরকারি-বেসরকারি বড় ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনা।

এবারের উৎসবে সবচেয়ে বেশি নজর কাড়ছে গাড়িপ্রেমীদের ব্যতিক্রমী আয়োজন। দেশের প্রতি ভালোবাসা ও গর্ব প্রকাশ করতে তরুণরা নিজেদের প্রিয় গাড়িগুলোকে রাঙিয়েছেন সুলতান কাবুস, হাইথাম বিন তারিকের ছবি, ওমানের ঐতিহ্যবাহী প্রতীক এবং জাতীয় পতাকার রঙে। রাস্তায় এই রঙিন গাড়িগুলোর বিশাল বহর যখন একসঙ্গে চলছে, তখন তা এক মনোমুগ্ধকর দৃশ্যের জন্ম দিচ্ছে। মাস্কাটের ঐতিহাসিক ‘মাস্কাট গেট’ থেকে শুরু করে প্রধান শপিং মল ও দর্শনীয় স্থানগুলোও আলোকসজ্জার মাধ্যমে এক অনন্য শিল্পকর্মে রূপ নিয়েছে। 

১৭৪৪ সালে ইমাম আহমেদ বিন সাইদের হাত ধরে ওমানে যে গৌরবময় ‘আল বুসাইদ’ রাজবংশের সূচনা হয়েছিল, সেই ঐতিহাসিক ও আধুনিক ওমানের ভিত্তিপ্রস্তরকে স্মরণ করতেই প্রতি বছর এই দিনটি উদযাপন করা হয়। মূলত ১৮ নভেম্বর জাতীয় দিবস পালনের দীর্ঘদিনের রীতি থাকলেও, সুলতান হাইথাম বিন তারিকের এক রাজকীয় ফরমানের মাধ্যমে আল বুসাইদ শাসনের প্রতিষ্ঠাবার্ষিকীকে সম্মান জানিয়ে এখন ২০ নভেম্বর জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)