Opens in a new tab
সর্বশেষ

চলন্ত গাড়ির ওপর খসে পড়ল বিশাল পাথর!

HjgedwfsqdWeb Popup (3)

পাহাড় থেকে ধেয়ে এল বিশাল এক পাথর, আর তা সরাসরি আছড়ে পড়ল চলন্ত গাড়ির পেছনের অংশে। চীনের সিচুয়ান প্রদেশের পাহাড়ি রাস্তায় ঘটা এমন একটি রোমহর্ষক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাত্রীদের মাথা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে পাথরটি পড়লেও, অবিশ্বাস্যভাবে সবাই প্রাণে বেঁচে গেছেন।

ভিডিওতে দেখা যায়, পাহাড়ি রাস্তা ধরে এগোচ্ছে একটি  পিউজো ৩০৮ সেডান গাড়ি। হঠাৎই ওপর থেকে বিশালাকার একটি পাথর গড়িয়ে এসে গাড়িটির ওপর সজোরে আঘাত করে। মুহূর্তে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির ডিকি, ভেঙে চুরমার হয়ে যায় পেছনের কাচ। অলৌকিকভাবে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা এবং কাছাকাছি থাকা এক নারী পথচারী সম্পূর্ণ অক্ষত অবস্থায় রক্ষা পান।

বেইজিং নিউজের তথ্য অনুযায়ী, গাড়ির মালিক জানিয়েছেন ঘটনার সময় পেছনের আসনে তাঁর দুই আত্মীয় বসে ছিলেন। মৃত্যুর হাত থেকে তাঁদের এই অবিশ্বাস্য ফেরা সবাইকে অবাক করেছে। এই ঘটনার পর পাহাড়ি ঢাল বা ধসপ্রবণ এলাকায় যাতায়াতের সময় চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)