
ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড
প্রতিবেশী দেশ বাহরাইনে আবারও হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ইরানি ড্রোনের আঘাতে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ইরানি আগ্রাসনের’ অংশ হিসেবে উল্লেখ করেছে।

ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯
ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। খাতু শ্যাম মন্দির থেকে তীর্থযাত্রা শেষে মহারাষ্ট্রে ফেরার পথে তাঁদের গাড়িটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, স্থানীয়

সৌদি আরব থেকে পেস্ট বানিয়ে সোনা পাচার, ঢাকা বিমানবন্দরে আটক ৩
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির সোনার পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ২৪ ক্যারেট মানের এই সোনার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির

ওমানে বেপরোয়া ওভারটেকিং, অল্পে বাঁচল প্রাণ!
ওমানের পুরোনো ওয়াদি আল-আক সড়কে একটি ট্রাকের বেপরোয়া ওভারটেকিংয়ের ভয়াবহ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাহাড়ি ও সরু এই সড়কে বড় একটি ট্রাক নিয়ম ভেঙে অন্য একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির একদম মুখোমুখি চলে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা

ওমানে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার অনুরোধ
ওমানে জাতীয় দিবসের আনন্দ-উল্লাস শেষে রাস্তাঘাট পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে মাসকট মিউনিসিপ্যালিটি। উৎসবের পর সড়ক ও ফুটপাতে ছড়িয়ে থাকা খালি রঙের স্প্রে ক্যান, ফিতা ও প্লাস্টিকের খেলনা শহরের সৌন্দর্য নষ্ট করছে। এতে পরিচ্ছন্নতাকর্মীদের কাজের চাপও দ্বিগুণ বেড়ে গেছে। মিউনিসিপ্যালিটি জানিয়েছে, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে শহর পরিষ্কার রাখাই প্রকৃত উৎসবের অংশ।

একসময় সৌদিতে নিষিদ্ধ ছিল ‘জিটিএ’ গেম, এখন নিজেরাই মালিকানায়
গত বছর পর্যন্ত সৌদি আরবে নিষিদ্ধ ছিল জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ)। তবে সময় পাল্টেছে। দেশটির নাগরিকেরা এখন শুধু বৈধভাবে এই গেম খেলছেনই না, বরং গেমটির মালিকানার একটি বড় অংশ রয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের কাছে। ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে গেমটির ওপর থেকে

ঝড়ের কবলে কাতারের আমিরি বিমান!
প্রবল ঝোড়ো হাওয়ার কারণে অবতরণের সময় চরম বেকায়দায় পড়তে হলো কাতারের আমিরের এই উড়োজাহাজটিকে। ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বাতাসের মধ্যেও পাইলটের দক্ষতায় এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটি নিরাপদে নামতে সক্ষম হয়। শ্বাসরুদ্ধকর এই অবতরণের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সুইজারল্যান্ডের বার্ন বিমানবন্দরে এ ঘটনা ঘটে। দোহা থেকে আসা উড়োজাহাজটিতে কাতারের সরকারি

সৌদিতে আতঙ্ক! ২৪ ঘণ্টায় ৮ বার সতর্কতা জারি
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ২৪ ঘণ্টায় আটবার জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। শনিবার ভোরেও রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলের দিকে আসা একটি ড্রোন আকাশেই ধ্বংস করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র

বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার
রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে টেলিভিশনটির কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, টিপু আলম মিলন টেলিভিশন কার্যালয়ে প্রবেশ করার পর একদল লোক তাঁকে

ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে জরিমানা, দায়িত্ব হারালেন নারী পুলিশ কর্মকর্তা
ভারতের আসাম রাজ্যে সেনাবাহিনীর একটি গাড়ি থামিয়ে চালকের কাগজপত্র যাচাই ও জরিমানা করার ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সেনাসদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগে মোটরযান পরিদর্শক (এমভিআই) সামিম সুলতানাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ১৮ নভেম্বর
