

বিমানবন্দরে তল্লাশির সময় যাত্রীর মৃত্যু
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় অসুস্থ হয়ে আবুল বাসার বেপারি (৪৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটে। অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এভিয়েশন সিকিউরিটি ফোর্সের


ওমান প্রবাসী কর্মীদের জন্য বড় দুঃসংবাদ
প্রবাসী কর্মীদের জন্য প্রবেশ নীতি আরও কঠোর করেছে ওমান। দেশটির পেশাগত স্বীকৃতি ব্যবস্থার আওতায় এখন প্রবাসী কর্মীদের ওমানে প্রবেশের আগে তাদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ভুয়া সনদ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে সরকার।

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা চালু
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিরা ভোটার নিবন্ধন ও নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধনকালে এ কথা জানান নির্বাচন কমিশনার

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাকে এক কথায় পাত্তা না দিয়েই হাঙ্গেরি সফরে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তার স্ত্রী সারা নেতানিয়াহুও এ সফরে তার সঙ্গী হয়েছেন। ইসরায়েলের স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) সন্ধ্যার পর তাকে বহনকারী বিমানটি তেলআবিব বিমানবন্দর

















