সর্বশেষ
ব্রেকিং

কুয়েতে দাঁড়িপাল্লায় মেপে মাদক বিক্রি, ৩ বাংলাদেশি আটক

151633Web Popup (3)

কুয়েতে মাদকবিরোধী অভিযানে তিন বাংলাদেশিসহ চার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার অপর ব্যক্তি পাকিস্তানের নাগরিক। মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১ কেজি ৬৫০ গ্রাম মেথামফেটামিন, ১ কেজি হেরোইন, ৬০০ পিস সিনথেটিক ক্যানাবিনয়েড এবং ১০০ গ্রাম গাঁজা। এ ছাড়া মাদক ওজনের তিনটি সূক্ষ্ম যন্ত্রও উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার হওয়া এসব মাদক পাচার ও বিক্রির পাশাপাশি ব্যক্তিগতভাবে সেবনের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। দেশে মাদকের বিস্তার রোধ ও পাচার দমনে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবেই এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে জব্দ করা মাদক ও অন্যান্য সামগ্রীসহ তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)