দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রথম দফায় সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।
সরকার ঘোষিত ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে এই প্রথম যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়াগামী এসব কর্মীর সব খরচ বহন করবে দেশটির নিয়োগদাতা প্রতিষ্ঠান ডিএইচএল।
সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল জানিয়েছে, বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের এই উদ্যোগের আওতায় এখন পর্যন্ত ১ হাজার ১০৩ জন কর্মীর চাহিদাপত্র পাওয়া গেছে। ধাপে ধাপে বাকি কর্মীদের পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।










