সর্বশেষ
ব্রেকিং

প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের

Probashi muntryWeb Popup (3)

প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, লন্ডন, আমেরিকা ও কানাডাসহ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তাঁদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। কেবিনেটে অনুমোদন মিললে দ্রুতই এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কোনো রিক্রুটিং এজেন্সি ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠালে এবং তা প্রমাণিত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে।

অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ ফার্ম নিয়োগের কথাও উল্লেখ করেন তিনি। এ ছাড়া সিলেটের পর্যটন স্পটগুলোকে ঘিরে নতুন কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেন মন্ত্রী।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)