সর্বশেষ
ব্রেকিং

প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় মিশনের সঙ্গে কাজ করবে জার্নালিস্ট ফোরাম ইউএই

Ae564f7e b6b6 44ca 8a32 16e07c82e714Web Popup (3)

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা, প্রবাসীদের সমস্যা নিরসন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই। আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে সংগঠনটির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় নেতারা এ প্রত্যয় জানান। পাশাপাশি আমিরাতের আইনকানুন সম্পর্কে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটির মধ্যে শৃঙ্খলা ও সৃজনশীল পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

C718c45c 1674 4f52 8d5b 0e0c12abee43

সভায় ফোরামের নেতারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে ভিসা সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। এসব সংকটের পেছনে কিছুসংখ্যক বাংলাদেশির অনৈতিক কর্মকাণ্ডও দায়ী। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রবাসীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশের ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সুশৃঙ্খল দেশ হিসেবে আমিরাতের আইনকানুন মেনে চলা এবং দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক প্রবাসীকে সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন তাঁরা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামান। তিনি বলেন, ব্যক্তিস্বার্থে প্রবাসে অনেকে হিংসাত্মক ও নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এসব কর্মকাণ্ড বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং বিদেশিদের কাছে বাংলাদেশিদের সম্মানহানি ঘটাচ্ছে। প্রবাসে ইতিবাচক ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। প্রবাসীদের মধ্যে সচেতনতা, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস উইং) জিয়াউল হক মীর ও দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহির উপস্থিত ছিলেন। জার্নালিস্ট ফোরাম ইউএইর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহসভাপতি এনাম হোসেন, সহসভাপতি নওশের আলম, সাধারণ সম্পাদক আবু ছালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাসেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন সিকদার, প্রচার সম্পাদক এস এম গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য মনির হোসেন। সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাদারত্ব বজায় রাখা এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ মিশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরো দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)