সর্বশেষ

কুয়েতের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ইরানের ভয়াবহ হামলা

Sa 122.1784358116Web Popup (3)

কুয়েতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন দিয়ে দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে সেই স্থাপনাটি কী, তা প্রকাশ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কুয়েতি, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে কুয়েতে ইরানের এই হামলার প্রায় একই সময়ে সৌদি আরবের উপকূলীয় অঞ্চল জিজানে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই কুয়েতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে তেহরান। এর মধ্যে একটি ড্রোন হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা প্রাণ হারান; এ ছাড়া ভুলক্রমে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমানও দেশটির সেনারা ভূপাতিত করেছিল। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে ছোট দেশ কুয়েতে মার্কিন সেনাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। মূলত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করেই এসব হামলা চালাচ্ছে ইরান। এর আগে গত সপ্তাহে বাহরাইনেও একাধিক ড্রোন হামলা চালায় তেহরান, যার মধ্যে সর্বশেষ হামলায় একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন লাগে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)