
ওমানে প্রবাসীদের বাসায় ঢুকে পুলিশের অভিযান
ওমানের উত্তর আল বাতিনায় প্রবাসী শ্রমিকদের একটি আবাসনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই আকস্মিক অভিযানে ১ হাজার ১১০ কার্টনের বেশি চোরাই সিগারেট, ২০৭ কেজির বেশি তামাক এবং বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। কাস্টমস ও পুলিশের যৌথ এই

স্বর্ণের দোকানে ডাকাতি শেষে ডাকাতরা বলল ‘ছবির শুটিং, আমরা আবার ফিরে আসব’
ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলায় প্রকাশ্য দিবালোকে একটি সেনকো জুয়েলার্স শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তিনটি মোটরসাইকেলে করে আসা আটজনের একটি সশস্ত্র ডাকাত দল কয়েক কোটি রুপি মূল্যের গয়না লুট করে নিয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, বেতিয়ায় অবস্থিত শোরুমটিতে প্রবেশ করেই ডাকাতরা অস্ত্রের মুখে

ওমানে বৃষ্টিতে তলিয়ে গেল স্কুল ও রাস্তাঘাট!
ওমানে টানা বৃষ্টির কারণে বেশ কয়েকটি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে বারকা এলাকার স্কুলগুলোতে বৃষ্টির পানি জমে থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং প্রধান সড়কগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জানা যায়, মাস্কাটের বাউশার এলাকা এবং দক্ষিণ আল বাতিনাহর বারকা বিলায়েতে মুষলধারে বৃষ্টি হয়েছে। বারকার আল-মুরাইসি

উড্ডয়নের আগেই কাদায় আটকে গেল বিমানের চাকা!
উড্ডয়নের ঠিক আগে ট্যাক্সিওয়ে থেকে ছিটকে ঘাসের কাদায় আটকে গেছে ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান। লন্ডনের হিথরো বিমানবন্দরে নাইজেরিয়ার লাগোসগামী ওই ফ্লাইটে এই বিপত্তি ঘটে। রানওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ করে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটির সামনের চাকা নরম কাদায় দেবে যায়। জানা যায়, বিমানটি খুব ধীরগতিতে চলছিল। তাই চাকা কাদায়

কুড়াল দিয়ে কুপিয়ে একাই ধ্বংস করলেন মার্কিন বিমান!
কুড়াল দিয়ে কুপিয়ে যুক্তরাষ্ট্রের ৬ কোটি ডলার মূল্যের একটি সামরিক বিমান ধ্বংস করেছেন এক আইরিশ নাগরিক। আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে পার্ক করে রাখা ‘সি-১৩০ হারকিউলিস’ মডেলের ওই কার্গো বিমানে ভয়াবহ এই তাণ্ডব চালানো হয়। ফিলিস্তিনের গাজা ও ইরানে ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ জানাতেই তিনি এই কাজ করেছেন বলে জানিয়েছেন তার

বায়তুল মোকাররমের সাবেক খতিব আটক
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের

শুক্রবার ওমানের জাতীয় দিবসের কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন সুলতান
ওমানের গৌরবময় জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে আগামী ২০ নভেম্বর (শুক্রবার) এক বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশটির সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার সুলতান হাইথাম বিন তারিক। দাখেলিয়া প্রদেশের সুলতান অব ওমানস আর্মারের শাফি ক্যাম্পের মিলিটারি প্যারেড গ্রাউন্ডে বিশেষ এই কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। জমকালো

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার গাড়ি নিয়ে গেছে চোর
চট্টগ্রামের হালিশহরে দিনে-দুপুরে খোদ পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে। গাড়িটি সড়কে পার্ক করে টহল পুলিশের সদস্যরা পাশের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। এই সুযোগে এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে পালিয়ে যান।

সৌদির রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ, দুই ক্ষেপণাস্ত্র ভূপাতিত
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) এই বিস্ফোরণে রিয়াদের বিভিন্ন এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চলমান হামলার মাঝেই এই বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণটি ঠিক কোথায় ঘটেছে, তা

কুয়েত ও বাহরাইনে ইরানের ড্রোন-মিসাইল হামলা
নিজেদের ভূখণ্ড কেশম দ্বীপে মার্কিন হামলার কড়া জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। বুধবার (১৮ নভেম্বর) সকালে তেহরান এই হামলা চালায়। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসের মধ্যে প্রথমবারের





