
সৌদিতে ব্যয় বাড়ছে বিলাসিতায়, কমছে শিক্ষায়
সৌদি আরবে ভোক্তাদের খরচের ধরনে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য ও অভাবনীয় পরিবর্তন লক্ষ করা গেছে। আরব নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে সামগ্রিক ভোক্তা ব্যয় ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩ দশমিক ৩৭ বিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছেছে। তবে ব্যয়ের এই বৃদ্ধিতে সব খাতের সমান অংশগ্রহণ নেই।

দলীয় কার্যক্রম গতিশীল করতে ওমানে বিএনপির সাংগঠনিক সভা
দলীয় কার্যক্রম আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে ওমানের বারকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ও আঞ্চলিক শাখার নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে নয়টায় ওমান বিএনপির শীর্ষ নেতা এস এম হারুনুর রশিদের নেতৃত্বে এই সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। সভায় ওমান

সৌদিতে সড়ক দুর্ঘটনায় পাঁচ শিক্ষকসহ নিহত ৬
সৌদি আরবের তায়েফ-রিয়াদ মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী শিক্ষক ও তাঁদের গাড়ির চালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে মক্কা অঞ্চলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। কর্মস্থলে পৌঁছাতে এই শিক্ষিকাদের প্রতিদিন ৪২০ কিলোমিটারের বেশি দুর্গম পথ পাড়ি দিতে হতো। নিজ এলাকার বাইরে দূরবর্তী বিদ্যালয়ে দায়িত্ব পালনকারী শিক্ষকদের প্রতিদিনের দীর্ঘ

সৌদি আরবে মাটিচাপায় প্রবাসীর মৃত্যু, টাকার অভাবে মরদেহ আনা অনিশ্চিত
পরিবারের দারিদ্র্য ঘোচাতে আর সচ্ছলতার আশায় পাঁচ লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বরগুনার ইসমাইল হোসেন (৪০)। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর পূরণ হলো না। গত বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দর এলাকায় পাইপলাইনের কাজ করার সময় মাটিচাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর। এখন ঋণের বোঝায় জর্জরিত অভাবী পরিবারটির পক্ষে দেশে

বিমান বিধ্বস্তের চেষ্টা করা ওমানি পাইলটের পরিচয় প্রকাশ
দুবাই থেকে দখলদার ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমানের হামলাকারী কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম। তার নাম হামাম আল-হামানি। ২৯ বছর বয়সী এ পাইলট ওমানের নাগরিক। তবে তিনি বেড়ে উঠেছেন আমিরাতে। লিংডইন অ্যাকাউন্টে দেখা গেছে, তিনি ওমান এয়ারে সাত বছর কাজ করেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওমান এয়ার ছাড়ার

এনআইডি-পাসপোর্টের সাথে যুক্ত হচ্ছে বিবাহ ও তালাকের তথ্য
দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে এই অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার তথ্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সরাসরি যুক্ত করা হবে। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে ‘অনলাইনে তালাক ও নিকাহ নিবন্ধন সফটওয়্যার’-এর ব্যবহার বিষয়ক এক কর্মশালার

এক বছরেই ৩ ঈদ ও ২ হজের বিরল সম্ভাবনা!
ইংরেজি বা গ্রেগরিয়ান বর্ষপঞ্জির একই বছরের ভেতরে তিনটি ঈদ ও দুটি হজ পালনের এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। ২০৩৯ সালে এই অভাবনীয় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন সৌদি আরবের প্রখ্যাত জলবায়ু ও জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদ। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা

ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তীব্র আক্রমণ প্রতিহত করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি–সমর্থিত সরকারের কাছে অস্ত্রের চারটি কার্গো উড়োজাহাজ পাঠিয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে ইয়েমেন সংঘাতে ইসলামাবাদের সম্পৃক্ততা আরও বাড়ল। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের বন্দরনগরী

শরীয়তপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
পবিত্র কোরআন চর্চা ও হিফজ শিক্ষাকে তৃণমূল পর্যায়ে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬’। সম্প্রতি ভেদরগঞ্জ উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ লাকার্তা জামিয়া ইসলামিয়া মাদরাসার ব্যবস্থাপনায় দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে ‘কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ’-এর শরীয়তপুর জেলা শাখা। শিশু-কিশোরদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং

প্রবাসীদের বড় সুখবর দিল সৌদি
সৌদি আরবে যেসব প্রবাসী কর্মীর নামে কাজে অনুপস্থিত থাকা বা ‘পলাতক’ হওয়ার অভিযোগ রয়েছে, তারা এখন শর্ত সাপেক্ষে অন্য নিয়োগকর্তার অধীনে কাজ বা স্পন্সর পরিবর্তনের সুযোগ পাবেন। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ‘কিওয়া’ সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো কর্মীর স্ট্যাটাস যদি কাজে






