Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

সৌদির রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ, দুই ক্ষেপণাস্ত্র ভূপাতিত

SaudiWeb Popup (3)

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) এই বিস্ফোরণে রিয়াদের বিভিন্ন এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চলমান হামলার মাঝেই এই বিস্ফোরণ ঘটল।

বিস্ফোরণটি ঠিক কোথায় ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ধোঁয়া উড়তে দেখেছেন। এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তাঁর বাড়ির দরজাগুলো একসঙ্গে খুলে যায় এবং মুহূর্তের জন্য আলো নিভে যায়। সাধারণত হামলার আগে মোবাইল ফোনে সতর্কতা জারি করা হলেও এবার তা না হওয়ায় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে গত অক্টোবরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় ১৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছিলেন, যার জেরে দুই সপ্তাহ ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

এদিকে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বুধবার রিয়াদের আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষও ইয়েমেন সীমান্তের কাছাকাছি জাজান, নাজরান এবং খামিস মুশাইত অঞ্চলে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় করেছে। ইয়েমেনে গত জুলাই থেকে নতুন করে সংঘাত শুরুর পর হুতিরা ব্যাপক ভূখণ্ড দখল করে সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের কাছাকাছি পৌঁছে গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গ্রীষ্মকাল থেকে শুরু হওয়া এই লড়াইয়ে এ পর্যন্ত ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩ লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র: এএফপি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)