Opens in a new tab
সর্বশেষ

ওমানে বৃষ্টিতে তলিয়ে গেল স্কুল ও রাস্তাঘাট!

Untitled 1.pngfgfWeb Popup (3)

ওমানে টানা বৃষ্টির কারণে বেশ কয়েকটি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে বারকা এলাকার স্কুলগুলোতে বৃষ্টির পানি জমে থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং প্রধান সড়কগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

HXYYnHhaMAA7QX4

জানা যায়, মাস্কাটের বাউশার এলাকা এবং দক্ষিণ আল বাতিনাহর বারকা বিলায়েতে মুষলধারে বৃষ্টি হয়েছে। বারকার আল-মুরাইসি এলাকার গোলচত্বর ও সড়কগুলো পানিতে ডুবে যাওয়ার পাশাপাশি সেখানকার সমুদ্র উপকূলে ছোট আকারের সামুদ্রিক ঘূর্ণিঝড়ও তৈরি হতে দেখা গেছে।

এই বৈরী আবহাওয়ার মধ্যে ওমানের আবহাওয়া অধিদপ্তর থেকে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, মুসান্দাম প্রদেশ, হাজার পর্বতমালা ও এর সংলগ্ন এলাকা এবং ওমান উপসাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে মেঘ ঘনীভূত হওয়ার এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ রয়েছে। সাধারণ মানুষকে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)