
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ এবং তা দ্রুত প্রত্যাহারের ঘটনায় কূটনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিশিষ্ট অতিথির সংবর্ধনার মহড়ার কারণ দেখিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও মাত্র এক ঘণ্টার মধ্যেই

কুষ্টিয়ায় বাসর রাতে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে মাত্রই ঘরে তুলেছিলেন। বাড়িতে চলছিল আলোকসজ্জা ও পরদিনের বউভাতের বিশাল প্রস্তুতি। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মুহূর্তেই সেই আনন্দের পরিবেশকে রূপ দিল চরম শোকে। কুষ্টিয়ার দৌলতপুরে বউভাতের প্যান্ডেলে স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামের এক নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার

মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক
মালয়েশিয়ার কাজাং এলাকায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ। চারটি পৃথক নামের এই আকস্মিক অভিযানে ৮৭ জন বাংলাদেশিসহ মোট ১১২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গত বুধবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে একযোগে হানা দেন ইমিগ্রেশনের কর্মকর্তারা। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের

কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি
কুয়েতে অবস্থানরত প্রবাসী ও দর্শনার্থীদের জন্য বিশেষ সুবিধার দিন শেষ হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় নবায়ন সুবিধা বাতিল করতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় চলতি বছরের শুরুতে এই সাময়িক সুবিধা চালু করেছিল কুয়েত সরকার।

সোমালিয়ায় জাহাজ ছিনতাই করল জলদস্যুরা, বন্দি ৬ ভারতীয় ক্রু
সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হামলায় সামরিক সরঞ্জাম ও অস্ত্রবাহী ‘এম/ভি লুতুফ’ নামের একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের শিকার হয়েছে। তুরস্ক থেকে মোগাদিসুর একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশে যাওয়া এই জাহাজটিতে ৬ জন ভারতীয়সহ মোট ১০ জন ক্রু জিম্মি অবস্থায় রয়েছেন। গত সোমবার আটজনের একটি সশস্ত্র জলদস্যু দল অতর্কিত হামলা চালিয়ে জাহাজটির নিয়ন্ত্রণ

ছবির সঙ্গে বরের মিল না পেয়ে ভারতে বিয়ে ভাঙলেন কনে
ভারতের পাঞ্জাব প্রদেশের ফিরোজপুরে বিয়ের আসরে এক অনাকাঙ্ক্ষিত ও চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা ও সাতপাক ঘোরার ঠিক আগমুহূর্তে বরকে দেখে বিয়েতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন কনে। তাঁর অভিযোগ, বিয়ের আগে তাঁকে যে ছেলের ছবি দেখানো হয়েছিল, মণ্ডপে আসা বর সেই ব্যক্তি নন। কনের এই আকস্মিক অভিযোগের জেরে রাজস্থানের ছাতারগড়

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের পূর্ব আলাস্কায় পাইলট ও যাত্রীসহ আটজন আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার উড্ডয়নের পর বিমানটি গন্তব্যের কাছাকাছি পৌঁছালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে বিমানে থাকা আরোহীদের বেঁচে থাকার বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) আলাস্কা

ইরানকে চাপে ফেলতে কঠোর নিষেধাজ্ঞার হুমকি, চীনের সমর্থন চায় যুক্তরাষ্ট্র
ইরান সরকারের ওপর চাপ বাড়াতে ইতিহাসের ‘কঠোরতম নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের মূল লক্ষ্য ইরান সরকারকে অর্থনৈতিকভাবে ‘ধসিয়ে দেওয়া’। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ কথা জানিয়ে চীনসহ অন্যান্য মিত্র দেশগুলোকেও এই প্রচেষ্টায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন এই নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ড্রোন হামলা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় অবস্থিত বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা আরামকোর একটি স্থাপনায় জোড়া ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি (আনসারুল্লাহ)। বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত সৌদি আরবের অত্যন্ত সংবেদনশীল ওই দুই লক্ষ্যবস্তুতে সফল সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছে গোষ্ঠীটি। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুথিদের

সরকারিভাবে ১০০ ট্যাক্সি চালক নিচ্ছে সৌদি আরব, আবেদন যেভাবে
সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (BOESL) -এর মাধ্যমে জরুরি ভিত্তিতে সৌদি আরবে ১০০ জন পুরুষ ট্যাক্সি চালক নিয়োগ দেওয়া হচ্ছে। পবিত্র মক্কা নগরীতে কাজের সুযোগ ও আকর্ষণীয় সুবিধাসহ এই চাকরির জন্য প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি সাক্ষাৎকার এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে (Saudi Arabia Taxi Driver Job BOESL)।






