
ঢাকা বিমানবন্দরে ২ বিদেশি যাত্রীর প্যান্ট ও অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১২.৬০ কেজি স্বর্ণের পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটের দুই চীনা যাত্রীর কাছ থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট-২ থেকে চেন লিউন ও

১৫ বছরের প্রবাসজীবন শেষে বাক্সবন্দী হয়ে দেশে ফিরলেন রেমিট্যান্সযোদ্ধা সাগর
সংসারের অভাব মেটাতে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন যশোরের সদর উপজেলার সিলিমপুর গ্রামের সাগর হোসাইন (৩৮)। কিন্তু ১৫ বছরের প্রবাসজীবনের ইতি টেনে দেশে ফিরলেন কফিনবন্দী হয়ে। গত শুক্রবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা শুরু হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরিবারের উদ্যোগে প্রায় আড়াই লাখ টাকা খরচ

ওমান প্রবাসীর ৩ কোটি টাকা উদ্ধার করল দূতাবাস
ওমানের সালালাহতে সড়ক দুর্ঘটনায় পঙ্গুপ্রায় প্রবাসী ফারুক মিয়ার ক্ষতিপূরণের ৩ কোটি ৭ লাখ টাকার পুরোটাই আত্মসাৎ করেছিল একটি দালাল চক্র। তবে বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ আইনি লড়াইয়ে সেই টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। আগামী সপ্তাহেই ক্ষতিপূরণের প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা হবিগঞ্জের এই প্রবাসীর পরিবারের হাতে পৌঁছানোর কথা। জানা যায়,

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য দারুণ সুখবর!
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আবারও মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হচ্ছে। সব ঠিক থাকলে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমেই প্রথম ধাপে দেশটিতে পাড়ি জমাবেন কর্মীরা। এরপর পর্যায়ক্রমে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমেও কর্মী পাঠানো হবে। বুধবার এক সংলাপে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর এই কথা জানিয়েছেন। মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের জন্য আগামী ৩১

কুয়েতে মাটি খুঁড়ে মাদকের হোম ডেলিভারি!
কুয়েতে মাদক পাচার ও বিক্রির অভিনব সব কৌশল ভেস্তে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ‘শাবু’ এবং মাদকযুক্ত ই-সিগারেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মাটিতে মাদক লুকিয়ে বিক্রির এক অভিনব চক্রও ধরা পড়েছে। মিশরেফ এলাকায় পুলিশের টহল দলের হাতে ধরা পড়েন এক ভারতীয় প্রবাসী।

ইয়েমেনে সৌদির ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ, সতর্কতা জারি
ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের নিয়ন্ত্রণে থাকা এই বিমানবন্দরে বিস্ফোরণের ঠিক আগেই হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এক জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে দাবি করেছেন, সৌদি আরবের একটি

স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, কুয়েতে তিনজনের মৃত্যুদণ্ড
কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফকে হত্যার গভীর ষড়যন্ত্রে জড়িত থাকার অপরাধে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই মামলায় আরও আটজনকে পাঁচ বছর করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সম্প্রতি এই তথ্য জানিয়েছে। গত সোমবার (২৬ অক্টোবর) কুয়েতের ফৌজদারি আদালতের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ

ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর!
ওমানের বাজেট এয়ারলাইন সালাম এয়ার চট্টগ্রাম থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু করেছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ রুটে প্রথম ফ্লাইট উড্ডয়নের মাধ্যমে প্রবাসীদের যাতায়াতে নতুন মাত্রা যুক্ত হলো। নতুন এই রুটে প্রাথমিকভাবে সপ্তাহে দুটি সরাসরি ফ্লাইট চলবে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীর চাপ বাড়লে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ওই তারিখের আগে করা কোনো মেডিকেল রিপোর্ট অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণযোগ্য হবে না। মূলত দেশটিতে নতুন করে কর্মী পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই সরকার অনুমোদিত নির্দিষ্ট

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হয়েছে। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি





