Opens in a new tab
সর্বশেষ

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

669 6ae03c53d40b8Web Popup (3)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ এনেছেন সাবেক সুইস মডেল বিয়াত্রিস কিউল। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত একটি প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। কিউলের অভিযোগ, ১৯৯৩ সালে নিউইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাকে জোরপূর্বক ধর্ষণ করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ বছর বয়সে একটি সুন্দরী প্রতিযোগিতায় ট্রাম্পের সঙ্গে কিউলের প্রথম পরিচয় হয়। তখন ট্রাম্প তাকে ভিসা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রলোভন দেখান। পরে হোটেলের ওপরের তলায় নিজের কক্ষে ডেকে নিয়ে ট্রাম্প তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। কিউল আরও জানান, ঘটনার পরপরই কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন নিজেকে ট্রাম্পের ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন।

25847 6ae03d4eaf9c3

হোয়াইট হাউস ও ট্রাম্পের মুখপাত্র এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তারা একে ‘উন্মত্ত ডেমোক্র্যাটদের মরিয়া চেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে রিপাবলিকানদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা থেকে ভোটারদের মনোযোগ সরাতেই এই অপচেষ্টা। উল্লেখ্য, ডেমোক্র্যাটদের ওই প্রতিবেদনে কিউল ছাড়াও আরও চার নারী ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup