
রিয়াদে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সৌদির তিন অঞ্চলে সতর্কতা জারি
সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধরনের একটি হামলা নস্যাৎ করে দিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশে পৌঁছানোর আগেই ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। এই হামলার আগে দেশটিতে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ

সৌদি প্রবাসীদের জন্য সুখবর!
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের আকামা ও ভিসার মেয়াদ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এক বাংলাদেশির মরদেহ গ্রহণ শেষে তিনি এ কথা জানান। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণ হারান প্রবাসী মো.

বিশ্বসেরা স্বাস্থ্যসেবার স্বীকৃতি পেল ওমান!
রোগীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার স্বীকৃতি পেল ওমান। চিকিৎসা সেবায় অসামান্য অবদানের জন্য সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল হসপিটাল ফেডারেশন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্মানসূচক ‘মেরিট সার্টিফিকেট’ প্রদান করা হয়। বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতে নেতৃত্ব এবং উন্নত সেবা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে। ৩৮টি দেশের

প্রতারণার মাধ্যমে ওমানের নারী উদ্যোক্তার অর্থ আত্মসাৎ
ওমানে দেশীয় পোশাকের বাজার সম্প্রসারণের স্বপ্ন নিয়ে প্রতারণার শিকার হয়েছেন শাওয়াল শারমিন নামে এক প্রবাসী নারী উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ভিয়া স্পোর্টস’ নামের একটি পেজের মাধ্যমে অস্তিত্বহীন কারখানার ফাঁদ পেতে তাঁর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. মাহবুবুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায়, তৈরি পোশাক নিয়ে

সৌদিতে গোপনে মৃত্যুদণ্ড কার্যকর, শোকে ফুফুর মৃত্যু
মক্কায় প্রবাসী বাংলাদেশি যুবক নজরুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকরের খবরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর গ্রামে নেমে এসেছে চরম শোকের ছায়া। ভাইপোর মৃত্যুর খবর শুনে বুধবার রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নজরুলের আপন ফুফু আবেদা বেগম। স্বজনদের না জানিয়ে ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অতি গোপনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদিতে নিহত পরিবারের সদস্যদের সাক্ষাৎ
সৌদি আরবে নিহত এক প্রবাসী বাংলাদেশির পরিবারের সদস্যরা সোমবার (১৯ই অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় নিহতের পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। উল্লেখ্য, ২০২৩ সালে সৌদি

সৌদিতে ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
হুথিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম প্রধান আকাশচুম্বী ভবন কিংডম সেন্টারের সব অফিসকে রিমোট ওয়ার্কের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ভবনের সব অফিসকে তাদের কার্যক্রম বাসা থেকে পরিচালনার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ভাড়াটেদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় সৌদির অফিস ব্যবস্থাপনা

ওমানে শিলাবৃষ্টি, ধেয়ে আসছে বজ্রঝড়!
ওমানের বিভিন্ন অঞ্চলে আকস্মিক শিলাবৃষ্টি ও বজ্রসহ ভারী বর্ষণ শুরু হয়েছে। বিশেষ করে আল বুরাইমিতে তীব্র বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও দেখা গেছে, যা ধীরে ধীরে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। এদিকে বৃষ্টি এবং নিম্নগামী বায়ুপ্রবাহের কারণে রাস্তায় দৃষ্টিসীমা ব্যাপকভাবে কমে গেছে। ফলে ভোগান্তি বেড়েছে যাতায়াত ব্যবস্থায়। ওমানের আবহাওয়া

সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্ত
সৌদি আরবের নাজরানে নজরদারি চালানোর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি রোববার সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, যেখানে এএইচ-৬আই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি সৌদি ন্যাশনাল গার্ডের আওতাধীন এলাকায় পড়েছে। আর এ ঘটনায় হেলিকপ্টারের দুজন ক্রু নিহত হয়েছেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে শুরু হচ্ছে ‘শরতে রসনাবিলাস’
ভোজনরসিকদের জন্য দারুণ সুখবর! গ্রাহকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে রাজধানীর ‘হলিডে ইন ঢাকা সিটি সেন্টার’-এ আবারও শুরু হচ্ছে বিশেষ খাদ্য উৎসব। এবার শরতের আমেজে ফিরে আসছে ‘শরতে রসনাবিলাস’। ‘মায়ের হাতের স্বাদে, বাঙালির মহাভোজ’—এই স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে এবারের আয়োজন। আয়োজকরা জানান, এই উৎসবে অতিথিরা পাবেন মায়ের হাতের পরম





