Opens in a new tab
সর্বশেষ

সৌদিতে গৃহকর্মীদের ইকামা ও মেডিকেলে নতুন নিয়ম

0918c90e 8af8 4c3a 9edb 597c9ff3e078Web Popup (3)

সৌদি আরবে নতুন আসা গৃহকর্মীদের মেডিকেল পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য একটি নতুন অনলাইন সেবা চালু করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএইচআরএসডি)। নিয়োগকর্তাদের জন্য আনুষঙ্গিক প্রক্রিয়া সহজ করতে এবং দ্রুততম সময়ের মধ্যে রেসিডেন্সি পারমিট বা ইকামা ইস্যু করার লক্ষ্যেই মূলত যুগান্তকারী এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম ‘মুসানেদ’ এবং স্বাস্থ্যসেবা বিষয়ক অ্যাপ ‘সেহাতি’-এর সমন্বয়ে নতুন এই ডিজিটাল সেবাটি চালু করা হয়েছে। এই সেবার মাধ্যমে গৃহকর্মীরা সৌদি আরবে পৌঁছানোর পরপরই নিয়োগকর্তারা ‘সেহাতি’ অ্যাপে তাদের বিস্তারিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখতে পারবেন। এর ফলে নিয়োগকর্তাদের এখন আর সশরীরে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রয়োজন হবে না। তারা ঘরে বসেই নিকটবর্তী অনুমোদিত মেডিকেল সেন্টারটি বেছে নিতে পারবেন এবং অনলাইনে খুব সহজেই মেডিকেল পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও অন্যান্য ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই অনলাইন প্রক্রিয়ার ফলে নিয়োগকর্তাদের সময় ও শ্রম দুটিই বাঁচবে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি অনেকটাই কমে আসবে। এটি মূলত মুসানেদ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশটির পুরো নিয়োগপ্রক্রিয়া ডিজিটাল করার যে চলমান মেগা প্রকল্প রয়েছে, তারই একটি সফল অংশ। নিজ দেশ থেকে একজন কর্মীর সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে সৌদি আইন অনুযায়ী তার ইকামা ইস্যু করা পর্যন্ত পুরো যাত্রাকে আরও সহজ ও ঝামেলামুক্ত করবে এই উদ্যোগ। সেবার মান বাড়ানোর পাশাপাশি ডিজিটাল রূপান্তরের এই পদক্ষেপ সাধারণ মানুষের আস্থাও বহুগুণ বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করছে মন্ত্রণালয়।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)