
ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে তুরস্কের এক আইনপ্রণেতা এমন দাবি করলেও কার্লোস নিজে এখন পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি। ফলে খবরটি সত্য নাকি নিছক গুঞ্জন, তা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে। Brezilya’da İslam Toplumları

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন দলের সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সংসদ সদস্যদের কাছে ভোট প্রার্থনা করেন। একই সভায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুলকে ভোট দেওয়ার

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া, গ্রেপ্তার করল ডিবি
অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি ও বাণিজ্যের অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং তাঁর সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে অনৈতিক এই কাজে সায় দেওয়া ও অর্থের ভাগ নেওয়ার অভিযোগে সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকেও এই মামলায় আসামি করা হয়েছে।

সৌদিতে ট্যাংকারের চাপায় প্রাণ গেল বাংলাদেশির
সৌদি আরবের জিজান শহরে কর্মরত অবস্থায় ট্যাংকারের চাপায় রুবেল মিয়া (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. কাজল বেপারীর ছেলে। স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা

ফ্লাইওভারে উঠতে বেকায়দায় ‘পিংক বাস’, সহায়তা করলেন পুরুষ চালক
নারীদের নিরাপদ যাতায়াতের জন্য রাজধানীতে নতুন চালু হওয়া বিশেষ দোতলা ‘পিংক বাস’ ফ্লাইওভারে তুলতে গিয়ে বিপাকে পড়েছেন এক নারী চালক। আজ বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফ্লাইওভারের ঢাল বেয়ে ওপরে তুলতে ব্যর্থ হয়ে চালক ফাহিমা সানজান মাঝপথেই বাসটি থামিয়ে দেন। পরে যানজট ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এক

দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করাল ছাত্র, প্রধান শিক্ষক বললেন—‘চকলেট খাও, ভালো লাগবে’
ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ছাত্রীর পানির বোতলে প্রস্রাব মিশিয়ে পান করানোর মতো অমানবিক অভিযোগ উঠেছে তাদেরই এক সহপাঠীর বিরুদ্ধে। আরও মর্মান্তিক বিষয় হলো, ভুক্তভোগী ছাত্রীরা এর প্রতিকার চাইতে গেলে স্কুলের প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেননি; উল্টো তিনি ছাত্রীদের ১০ রুপি দিয়ে একটি চকোলেট খেয়ে মুখের

‘লিপ কিস বাবা’র ভিডিও ঘিরে তুমুল বিতর্ক, ভাইরাল ফুটেজে যা দেখা গেল
জীবনের নানা সংকট, মানসিক প্রশান্তি কিংবা পেশাগত সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই তথাকথিত সিদ্ধপুরুষ বা সাধুবাবাদের দ্বারস্থ হন। আমাদের সমাজে এমন অসংখ্য সাধুর দেখা মেলে, যাঁদের ভক্তের সংখ্যাও নেহায়েত কম নয়। তবে এসব সাধুর আড়ালে অনেকেই যে প্রতারণার জাল বুনে থাকেন, সেই খবরও নতুন নয়। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভণ্ড সাধুদের

ঢাকায় ব্যতিক্রমী পাহাড়ি ফুড ফেস্টিভ্যাল
যান্ত্রিক শহরের ব্যস্ততার মাঝে এক টুকরো পাহাড়ের ছোঁয়া পেলে কেমন হয়? নাগরিক জীবনে এমন এক স্নিগ্ধ স্বাদ দিতে রাজধানীর বুকে পর্দা উঠছে ‘তিন পাহাড়ের গল্প’ শীর্ষক এক পাহাড়ি ফুড ফেস্টিভ্যালের। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য আর অদেখা জীবনযাত্রাকে সমতলের মানুষের আরও কাছাকাছি নিয়ে আসতেই নেওয়া হয়েছে এই ব্যতিক্রমী

নিউইয়র্কে বিমান থেকে লাফ দিয়ে বিয়ে করলেন বর-কনে
জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে মানুষ কত কিছুই না করে। তবে যুক্তরাষ্ট্রের এক যুগল নিজেদের বিয়ের দিনটিকে যে উচ্চতায় নিয়ে গেছেন, তা আক্ষরিক অর্থেই সাধারণের ধরাছোঁয়ার বাইরে। পেশাদার স্কাইডাইভার মাইক মিসরুন ও মেগান ওয়ালশ নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছেন মাটি থেকে ১৪ হাজার ফুট উঁচুতে থাকা বিমান থেকে নিচে

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা
সৌদি আরবের স্কুলের পাঠ্যবই থেকে ‘মুসলিমরা কখনো জেরুজালেম ছেড়ে দেবে না’—এমন একটি বাক্য সরিয়ে নেওয়া হয়েছে। পাঠ্যক্রমের এই পরিবর্তনের ভূয়সী প্রশংসা করেছে ইসরায়েলভিত্তিক গবেষণা সংস্থা ইমপ্যাক্ট-সে। জুলাইয়ের শেষ দিকে সৌদি আরবের নতুন পাঠ্যক্রমের ওপর নিজেদের একটি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। সেখানেই পাঠ্যবইয়ের এই উল্লেখযোগ্য পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে আসে। ইসরায়েলি






