Opens in a new tab
সর্বশেষ

ওমানে বেতন কাটার খবরে দুশ্চিন্তায় প্রবাসীরা

New decision on additional leave for omani expatriates e1748768482827Web Popup (3)

ওমানে কর্মরত প্রবাসী কর্মীদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নেওয়া হবে—সম্প্রতি এমন একটি গুঞ্জন ছড়ালেও তা একেবারেই ভিত্তিহীন। কর্মীদের পকেট থেকে এক পয়সাও কাটা যাবে না। বরং চাকরি শেষে এককালীন গ্র্যাচুইটি দেওয়ার প্রচলিত প্রথার বদলে ২০২৭ সালের ১৯ জুলাই থেকে প্রবাসীদের জন্য নতুন ‘প্রভিডেন্ট ফান্ড’ চালু হতে যাচ্ছে। যেখানে টাকা জমা দেবেন নিয়োগকর্তারা।

নতুন আইনে বলা হয়েছে, নিয়োগদাতা প্রতিষ্ঠান বা মালিকপক্ষ প্রতি মাসে কর্মীর মূল বেতনের ৯ শতাংশ অর্থ নিজেদের তহবিল থেকে এই প্রভিডেন্ট ফান্ডে জমা করবে। ফান্ডে জমানো অর্থ পরবর্তীতে বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে। ফলে চাকরি শেষে চূড়ান্তভাবে দেশে ফেরার সময় প্রবাসীরা শুধু জমানো মূল টাকাই পাবেন না, এর সঙ্গে বিনিয়োগের মুনাফাও পাবেন। কর্মীর সুবিধার্থে জমানো এই অর্থ এককালীন কিংবা মাসিক ও বার্ষিক কিস্তিতে তোলার সুযোগ থাকবে।

অনেকের মনেই প্রশ্ন জেগেছে, ২০২৭ সালের আগের পাওনা গ্র্যাচুইটির কী হবে? নতুন আইনে পুরোনো পাওনাও সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়েছে। মালিকপক্ষ চাইলে আগের নিয়মেই চাকরি শেষে ওই টাকা কর্মীকে বুঝিয়ে দিতে পারবেন। অথবা নতুন স্কিম চালুর পর সরাসরি কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া যাবে। এছাড়া চাইলে পুরোনো পাওনাটুকু কর্মীর নামে নতুন সোশ্যাল প্রটেকশন ফান্ডেও জমা করে দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)