Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

GoldWeb Popup (3)

দেশের বাজারে টানা তিন দফা দাম বাড়ার পর দ্বিতীয়বারের মতো কমল সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এই মানের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতেই নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আজ বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বিক্রি হবে। এর আগে গত ৬ নভেম্বর সোনার দাম প্রথম দফায় কমানো হয়েছিল। তার আগে ২ থেকে ৫ নভেম্বরের মধ্যে টানা তিন দফায় ভরিতে ১২ হাজার টাকার বেশি দাম বেড়েছিল।

সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকাতেই বিক্রি হবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)