Opens in a new tab
সর্বশেষ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য দারুণ সুখবর!

Malaysia wants list of agencies sending bangladeshi workersWeb Popup (3)

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ওই তারিখের আগে করা কোনো মেডিকেল রিপোর্ট অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণযোগ্য হবে না। মূলত দেশটিতে নতুন করে কর্মী পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই সরকার অনুমোদিত নির্দিষ্ট মেডিকেল সেন্টার থেকে করাতে হবে, যার তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি দালাল বা অসাধু এজেন্সির প্রলোভনে পড়ে স্বাস্থ্য পরীক্ষার নামে কাউকে পাসপোর্ট বা টাকা না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট এজেন্সি ও সেন্টারের অনুমোদন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনিয়মের অভিযোগে চলতি বছরের মে মাসে কর্মী নিয়োগ স্থগিত করেছিল মালয়েশিয়া। এবার বোয়েসেল এবং নির্দিষ্ট ৩৩৮টি এজেন্সির মাধ্যমে নতুন ব্যবস্থাপনায় কর্মী পাঠানো হবে। এর মধ্যে বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে মোট অভিবাসন ব্যয় এবং ফ্লাইট শুরুর সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup