Opens in a new tab
সর্বশেষ

ওমান প্রবাসীর ৩ কোটি টাকা উদ্ধার করল দূতাবাস

Oman embassayWeb Popup (3)

ওমানের সালালাহতে সড়ক দুর্ঘটনায় পঙ্গুপ্রায় প্রবাসী ফারুক মিয়ার ক্ষতিপূরণের ৩ কোটি ৭ লাখ টাকার পুরোটাই আত্মসাৎ করেছিল একটি দালাল চক্র। তবে বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ আইনি লড়াইয়ে সেই টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। আগামী সপ্তাহেই ক্ষতিপূরণের প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা হবিগঞ্জের এই প্রবাসীর পরিবারের হাতে পৌঁছানোর কথা।

জানা যায়, ২০২২ সালে দুর্ঘটনার পর ক্ষতিপূরণ আদায়ে ওই প্রবাসী চক্রটিকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছিলেন। কিন্তু এক আইনজীবীর যোগসাজশে তারা সম্পূর্ণ টাকা তুলে নেয় এবং ফারুক মিয়াকে পুরোপুরি বঞ্চিত করে। নিরুপায় হয়ে ফারুকের পরিবার মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের সহায়তা চাইলে নতুন করে দূতাবাসের নামে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হয়। এরপর দূতাবাসের দীর্ঘ আইনি লড়াইয়ের পর সালালাহর আদালত ওই সম্পূর্ণ অর্থ ফেরতের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর ৯৫ হাজার ১৫৯ ওমানি রিয়াল বা প্রায় ৩ কোটি ৭ লাখ ৬৩ হাজার টাকা দূতাবাসের ব্যাংক হিসাবে জমা হয়।

9a60fcea fd08 4ebd a758 202545b5748c

নিয়ম অনুযায়ী আইনি সহায়তার ৪ শতাংশ ফি কেটে বাকিটাকা আগামী সপ্তাহের মধ্যে দেশে পাঠানো হবে। এক ভিডিও বার্তায় ফারুক মিয়া ও তাঁর স্ত্রী এই সহায়তার জন্য দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি বিপদে পড়লে দালালদের এড়িয়ে সরাসরি দূতাবাসের সাহায্য নেওয়ার জন্য অন্য প্রবাসীদের প্রতিও আহ্বান জানিয়েছেন তাঁরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup