
রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি
সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র বা আকামা ইস্যু ও নবায়নের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়মে এখন থেকে নিয়োগকর্তারা চাইলে ন্যূনতম তিন মাস মেয়াদের জন্যও এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করতে পারবেন। নিয়োগকর্তাদের আর্থিক সুবিধা ও নমনীয়তা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে

জর্ডানে আকাবা বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর পাশাপাশি পশ্চিম ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে ইরানের এই এলিট ফোর্স। সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) প্রকাশ

ইরানে নেই মোজতবা খামেনি, দাবি সৌদি সংবাদমাধ্যমের
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিজ দেশে অবস্থান করছেন না বলে দাবি করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-হাদাথ। একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। তবে তিনি বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম

স্ত্রীকে হত্যা করে বিদেশে পালাতে গিয়ে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা
অনলাইন জুয়ায় আসক্তিতে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় স্ত্রীর মরদেহ। এরপর দেশ ছেড়ে তড়িঘড়ি করে সিঙ্গাপুরে পালানোর চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ওই স্বামী। রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে

এবার পারমাণবিক বোমা বানাবে সৌদি!
সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের হাতে আসা নথিপত্র এবং এ বিষয়ে অবগত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, পারমাণবিক অস্ত্র তৈরি রোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেসব সুরক্ষা ব্যবস্থা রয়েছে, সেসব বিষয়কে পাশ কাটিয়েই এই অনুমোদন দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন সহায়তার রূপরেখা

বিমানযাত্রীদের জরুরি বার্তা দিল ওমান
ভ্রমণকারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ওমান কাস্টমস কর্তৃপক্ষ শুল্কমুক্ত ব্যক্তিগত জিনিসপত্রের একটি নতুন তালিকা প্রকাশ করেছে। এই নির্দেশিকার মূল লক্ষ্য হলো বিমানবন্দরে যাত্রীদের কাস্টমস প্রক্রিয়া সহজ করা এবং সময় বাঁচানো। তালিকা অনুযায়ী, যাত্রীরা তাদের ব্যবহারের জন্য বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় ও ব্যক্তিগত জিনিসপত্র কোনো ধরনের কাস্টমস শুল্ক বা কর ছাড়াই ওমানে নিয়ে

ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেলেন মেসি
বিশ্বকাপের ফাইনালের আগে বড় ধাক্কা খেলেন লিওনেল মেসি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে শুধু গোল্ডেন বুটের দৌড়েই এগিয়ে যাননি, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ফলে ফাইনালের আগে ব্যক্তিগত দুটি বড় অর্জনের দৌড়ে এখন পিছিয়ে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। টুর্নামেন্টে সেমিফাইনাল

ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব
কুয়েত, বাহরাইন ও জর্ডানে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি লবণমুক্তকরণ প্লান্টে হামলারও নিন্দা জানিয়েছে রিয়াদ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কুয়েত, বাহরাইন ও জর্ডানের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক হামলার ঘটনায় সৌদি আরব গভীর উদ্বেগ

অবশেষে চালু হলো ওমানের দৃষ্টিনন্দন মুগসাইল সেতু
ওমানের ধোফারে পর্যটন খাতে নতুন দিগন্তের সূচনা হলো। চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সালালাহতে খারিফ মৌসুমের পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে বহুল প্রতীক্ষিত মুগসাইল সড়ক ও দৃষ্টিনন্দন সেতুটি যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থার এই আধুনিকায়নের ফলে পর্যটকরা এখন খুব সহজেই বিখ্যাত মারনিফ গুহা ও মুগসাইল সমুদ্রসৈকতে ঘুরে

মালয়েশিয়ার বন্দিশিবিরে মরণফাঁদ: বিনা চিকিৎসায় ১৪০ অভিবাসীর অকাল মৃত্যু!
মালয়েশিয়ায় ২০২৪ সালে শুরু হওয়া কঠোর অভিবাসনবিরোধী অভিযানের পর থেকে দেশটির বিভিন্ন বন্দিশিবিরে (ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার) অন্তত ১৪০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত ভিড়, অমানবিক পরিবেশ ও চিকিৎসায় চরম অবহেলার কারণেই এই বিপুলসংখ্যক প্রাণহানি ঘটেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ফোর্টিফাই রাইটস’। সংস্থাটি অবিলম্বে এসব মৃত্যুর সুষ্ঠু ও স্বাধীন





