সর্বশেষ

দেশে ফেরা প্রবাসীদের দেওয়া হয়েছে ২ হাজার কোটি টাকা ঋণ: অর্থমন্ত্রী

Bank 6a9a0a232fb09Web Popup (3)

দেশে ফিরে আসা প্রবাসী কর্মীদের পুনর্বাসন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে দুই হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন ঋণ সুবিধা দিয়েছে সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অর্থমন্ত্রী সংসদকে জানান, বিদেশফেরত কর্মীদের বিভিন্ন উৎপাদনশীল খাতে—যেমন মৎস্য ও প্রাণিসম্পদ, ক্ষুদ্র ও কুটির শিল্প, সেবা ও বাণিজ্য এবং শিল্পকারখানায় বিনিয়োগের সুযোগ তৈরি করতে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে দুই ধাপে মোট দুই হাজার কোটি টাকার এই ঋণ সহায়তা দেওয়া হয়েছে। দশ বছর মেয়াদি এই প্রাক-অর্থায়ন ঋণের ক্ষেত্রে ব্যাংক রেট ধরা হয়েছে ৪ শতাংশ, যা গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৮ শতাংশ সুদে বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এই প্রাক-অর্থায়ন কর্মসূচির প্রথম ধাপে এক হাজার কোটি এবং দ্বিতীয় ধাপে আরও এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। অর্থমন্ত্রীর দেওয়া তথ্যমতে, গত ৩১ জুলাই পর্যন্ত এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে ৪২ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় ধাপে ৪২ হাজার ৩০৩ জন বিদেশফেরত কর্মী ঋণ সুবিধা গ্রহণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। ইতিমধ্যে প্রথম পর্যায়ের কর্মসূচির সফল বাস্তবায়ন সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে সংসদে জানানো হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup