সর্বশেষ
ব্রেকিং

‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা’

000000000014 1795428869 (1)Web Popup (3)

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভারতে পলাতক নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শনের গুঞ্জন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সীমান্তের ওপারে বিক্ষোভ-সমাবেশকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ পরিস্থিতিতে বিজিবির পাশাপাশি সীমান্তে সতর্ক পাহারায় নেমেছেন স্থানীয় বাসিন্দারাও। এরই মধ্যে সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিজিবির এক সদস্যকে বলতে শোনা গেছে, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখব হাসিনার মাথা কি না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বেনাপোল সীমান্তসংলগ্ন একটি সড়কে বিজিবি সদস্যদের সঙ্গে অবস্থান করছেন স্থানীয় লোকজন। সেখানে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে সীমান্তে সতর্ক পাহারা নিয়ে বিজিবি সদস্যদের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। কথা বলার একপর্যায়ে এক বিজিবি সদস্য ওই মন্তব্য করেন।

IMG 20261123 WA0007

স্থানীয় সূত্র ও ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, রোববার (২২ নভেম্বর) সকালে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। দুপুর ২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে অংশ নেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা। সমাবেশে চিন্ময়কৃষ্ণ দাসের কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান তাঁরা।

অন্যদিকে, অসমর্থিত বিভিন্ন সূত্রের বরাতে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন এবং সেখানে তিন থেকে চার দিন অবস্থানের পর তাঁদের আগরতলায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জনও ছড়ানো হয়। তবে এসব তথ্যের বিষয়ে বাংলাদেশ সরকার, বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রোববার দুপুর ২টার দিকে পেট্রাপোল সীমান্তে সমাবেশ শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৫টা থেকেই বেনাপোল চেকপোস্টের প্রধান ফটক ও আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন এবং টহল জোরদার করা হয়। ওই দিন বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল।

সার্বিক বিষয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনোভাবেই যেন কেউ অবৈধ পথে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোলের প্রধান ফটক, চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে বিজিবির টহল দল সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)