মালদ্বীপের একটি মসজিদের ভেতর থেকে মো. করিম নামের এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে তাঁর মৃত্যুর বিষয়টি জানাজানি হয়।
নিহত মো. করিমের বাড়ি জয়পুরহাট জেলায়। তিনি ১০ বছরের বেশি সময় ধরে মালদ্বীপের একটি দ্বীপে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানে তিনি রান্নার কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, ভোরে এক বাংলাদেশি প্রবাসী নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়ে করিমের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি অন্য বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়লে কয়েকজন ঘটনাস্থলে ছুটে যান।
আরও
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে। দীর্ঘ এক দশকের বেশি সময় প্রবাসে কর্মরত একজন বাংলাদেশির এমন মৃত্যুতে মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।










