Long Popup (2)
সর্বশেষ

এয়ারপোর্টে যাত্রীর অন্তর্বাসের ভেতর মিলল ২ কেজি সোনা

Amanat mriysejh1u5rtr3ProbashircityWebPopupUpdate

দুবাই থেকে আসা এক যাত্রীর অন্তর্বাস ও পাজামার বেল্টে তল্লাশি চালিয়ে দুই কেজির বেশি সোনা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) যৌথভাবে এই অভিযান চালায়। অভিনব কায়দায় লুকিয়ে আনা এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

বিমানবন্দর সূত্র জানায়, আটক ওই যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। আজ সকাল ৯টা ৪০ মিনিটে ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে করে তিনি দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান। বিমানবন্দর দিয়ে বের হওয়ার সময় গ্রিন চ্যানেলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে থামিয়ে তল্লাশি করেন। একপর্যায়ে তাঁর পাজামার বেল্টের অংশ এবং অন্তর্বাসের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা সোনার গয়না ও গলিত সোনা উদ্ধার করা হয়।

Gold

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার হওয়া সোনার মোট ওজন ২ দশমিক ১৬ কেজি। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। জব্দ করা সোনা বর্তমানে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সোনা চোরাচালানের অভিযোগে আটক ওই যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, বৈদেশিক মুদ্রা পাচার ও সোনা চোরাচালান ঠেকাতে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate