Opens in a new tab
সর্বশেষ

২০২৭ সালের হজ চুক্তি সই : বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

Hajj 1Web Popup (3)

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জেদ্দায় এই দ্বিপক্ষীয় চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ স্বাক্ষর করেন। এবারের চুক্তির সবচেয়ে বড় সুখবর হলো—বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হজের কোটা আরও পাঁচ হাজার বৃদ্ধি করেছে। ফলে ২০২৭ সালে বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের সুযোগ পাবেন। গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এই সংখ্যা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের মন্ত্রী বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ধর্মমন্ত্রী জানান, হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও আলোচনায় উঠে আসে। তবে এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সৌদি মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, অন্য কোনো দেশ যদি তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে ব্যর্থ হয় বা কোনো দেশের কোটা বাতিল হয়, তবে তা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়া হবে। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘বাংলাদেশের জন্য যা করার দরকার, আমরা তা করব।’

হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে রাজকীয় সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী। একইসঙ্গে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য তুলে ধরে বলেন, হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে সরকার নিরলসভাবে কাজ করছে। মহান আল্লাহর মেহমানদের সেবার মানোন্নয়নে সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে দুই দেশের হজ মন্ত্রণালয়, দূতাবাস ও কনস্যুলেটের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)