Opens in a new tab
সর্বশেষ

ওমানে লুঙ্গি পরা প্রবাসীকে গ্রেপ্তার নিয়ে তোলপাড়

B604d84f 1002 4122 9193 a1881db6bd8cWeb Popup (3)

ওমানে লুঙ্গি পরা এক প্রবাসীকে গ্রেপ্তারের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। রয়্যাল ওমান পুলিশের বিজ্ঞপ্তিতে কেবল গ্রেপ্তারের তথ্য দেওয়া হলেও ওই ব্যক্তির জাতীয়তা উল্লেখ করা হয়নি। তবে প্রকাশিত ছবিতে তার লুঙ্গি ও পাঞ্জাবি দেখে ধারণা করা হচ্ছে, তিনি বাংলাদেশি। বিপুল পরিমাণ নিষিদ্ধ তামাক ও এর উপজাত সামগ্রীসহ তাকে আটক করা হয়েছে।

প্রবাসীদের মতে, পোশাক ও পরিচয়ের কারণে গুটিকয়েক মানুষের অপরাধের দায় পুরো বাংলাদেশি সমাজকে বহন করতে হয়, যা ওমানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। লাখ লাখ বাংলাদেশি দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সেখানে নিজেদের অবস্থান তৈরি করেছেন, এবং সংখ্যাধিক্যের কারণে ওমানিরাও তাদের আপনজন হিসেবেই দেখেন।

তবে আইনি কড়াকড়ি থাকা সত্ত্বেও কিছু অসাধু প্রবাসী মাদক ও নিষিদ্ধ তামাকজাত দ্রব্যের অবৈধ ব্যবসায় জড়াচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসীরা। তাদের অভিজ্ঞতায়, এ ধরনের অপরাধ এবং ভিসা জালিয়াতিই ওমানে বাংলাদেশিদের শ্রমবাজার সংকুচিত হওয়া ও ভিসা বন্ধের অন্যতম প্রধান কারণ। তাই দেশের সুনাম ও কর্মপরিবেশ রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রবাসীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)