সর্বশেষ

দেড় লাখ টাকার রিয়েল কিনতে গিয়ে পেলেন ভিম সাবান

Kk 1760539767Probashir city Popup 19 03

কুমিল্লা নগরীতে কম দামে সৌদি রিয়াল ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন হজ মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম। প্রতারক চক্র তার কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে তাকে রিয়ালের পরিবর্তে ভিম সাবান দিয়েছেন। এ ঘটনায় তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সেলিম জানান, তিনি নগরীর নজরুল এভিনিউয়ের একটি মানি এক্সচেঞ্জে সৌদি রিয়াল কেনার উদ্দেশ্যে যান। সেখানে দুই ব্যক্তি তাকে কম দামে রিয়াল দেওয়ার প্রলোভন দেখান। বিশ্বাসে রাজি হয়ে তিনি প্রতারকদের নির্দেশে ইস্টার্ন প্লাজার সামনে তার কাছে থাকা দেড় লাখ টাকা পৌঁছে দেন।

সেলিমের অভিযোগ, এক পর্যায়ে প্রতারকের সহকারী তাকে মুখ মাজার জন্য টিস্যু দেন। টিস্যু ব্যবহার করার পর তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরলে দেখতে পান তার টাকা নেই এবং যে ব্যাগটি তার কাছে রেখে গেছে তাতে রিয়ালের পরিবর্তে শুধু ভিম সাবান রয়েছে।

ভুক্তভোগী সেলিম প্রতারক চক্রের ব্যবহার করা ফোন নম্বর থেকে প্রধান প্রতারকের সহকারী সুজনের ছবি ও ঠিকানা সংগ্রহ করেছেন। তিনি কৌশলে তার ছবি তোলার কাজও সম্পন্ন করেন।

কুমিল্লা কান্দিরপাড় ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম ১১ অক্টোবর থানায় অভিযোগ করেছেন। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03