সর্বশেষ

লিবিয়া থেকে দে‌শে ফেরা‌নো হ‌চ্ছে আরও তিন শতাধিক বাংলাদেশিকে

More than 300 bangladeshis are being repatriated from libya

লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ২৩ অক্টোবর ত্রিপলি থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, লিবিয়া সরকারের সহযোগিতায় নিবন্ধিত বাংলাদেশিদের দেশে ফেরানোর লক্ষ্যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা নেওয়া হয়েছে।

দূতাবাস জানায়, এই ফ্লাইটের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এতে যারা লিবিয়ায় বিভিন্ন কারণে আটকে পড়েছেন, তাদের অনেকেরই দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।

দূতাবাস আরও জানায়, আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে। ভবিষ্যতেও ধাপে ধাপে আরও বিশেষ ফ্লাইটের মাধ্যমে নাগরিকদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।

এই উদ্যোগের ফলে লিবিয়ায় কর্মহীন ও অনিশ্চয়তায় থাকা প্রবাসী বাংলাদেশিরা নতুন করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup