
ওমানের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর
লেবার মিনিস্ট্রির পর এবার অবৈধ প্রবাসীদের সুখবর দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। ভিসা এবং রেসিডেন্স কার্ড বা বতাকার বিপরীতে জমা হওয়া যাবতীয় জরিমানা মওকুফ করা হয়েছে। অনানুষ্ঠানিক সূত্রে বিষয়টি জানতে পেরেছে প্রবাস টাইম। সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ফলে আগামী জুলাই পর্যন্ত অবৈধ প্রবাসীরা কোনোরূপ জরিমানা ছাড়াই বৈধ হতে পারবেন কিংবা কেবল

ওমান সুলতানের সঙ্গে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
গাজা ইস্যু এবং ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনার অগ্রগতি নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদ। রোববার রাজধানী মাস্কাটের আল বারাকাহ প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে যুক্তরাজ্য ও ওমানের মধ্যেকার ঐতিহাসিক ও কৌশলগত

প্রথম আলোর সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলার আবেদন
ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশের অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালতে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলার আবেদন করেন। আদালত বাদীর বক্তব্য শুনে আদেশের জন্য আগামী

লাইসেন্স পেল স্টারলিংক
বাংলাদেশে মার্কিন এনজিওএসও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে লাইসেন্স পেয়েছে। সোমবার (২৮ এপ্রিল) প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এই লাইসেন্সের অনুমোদন দেন। এর আগে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২৫ মার্চ এনজিওএসও স্যাটেলাইট সেবাদাতাদের জন্য নতুন লাইসেন্স গাইডলাইন জারি করে। স্টারলিংক প্রয়োজনীয় ফি ও কাগজপত্রসহ আবেদন

পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত ৭
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার প্রধান শহর ওয়ানায় একটি শক্তিশালী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এতে শান্তি কমিটির দপ্তরটির একটি বড় অংশ ধসে পড়ে এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। দ্রুত উদ্ধারকারী

পাকিস্তানে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠিয়েছে তুরস্ক!
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের সামরিক বাহিনীর বেশ কয়েকটি পরিবহন বিমান পাকিস্তানে অবতরণ করেছে। ফ্লাইট রাডার বিশ্লেষণ অনুযায়ী, রবিবার আঙ্কারা থেকে আসা একটি সি-১৩০ হারকিউলিস বিমান করাচির একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। এছাড়াও, আরও ছয়টি তুর্কি সামরিক বিমান রাজধানী ইসলামাবাদে অবতরণ করেছে। তবে এই বিমানগুলো কী

আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হককে থাপ্পড়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদরাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে শুনানি শেষে এই আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন কাদির। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে চড়থাপ্পড়

আজ থেকে শুরু ২০২৫ সালের হজ ফ্লাইট
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ (২৮ এপ্রিল) রাত ২টা ১৫ মিনিটে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে হজ পালন করবেন। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। হজ ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। আজ আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের

নতুন অধ্যায়ের সূচনা, চালু হলো সরাসরি কার্গো ফ্লাইট
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (২৭ এপ্রিল) একটি নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। এই বিমানবন্দর থেকে প্রথমবারের মতো ইউরোপের উদ্দেশে সরাসরি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে। গ্যালিস্টার ইনফিনিট এভিয়েশনের ব্যবস্থাপনায় ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ইউরোপীয় ইউনিয়নভুক্ত স্পেনের জারাগোজার উদ্দেশ্যে যাত্রা করে। সংশ্লিষ্টরা মনে করছেন, সিলেট থেকে ইউরোপ ও যুক্তরাজ্যগামী

মাঝ-আকাশে ফ্লাইটে নিজ আসনেই মলত্যাগ করলেন নারী যাত্রী!
আমেরিকার ফিলাডেলফিয়া থেকে শিকাগোর উদ্দেশে যাত্রা করা সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার এক নারী যাত্রী চলন্ত ফ্লাইটে হঠাৎই তার পরিহিত জামাকাপড় খুলে ফেলেন। তার এই কাণ্ডে হতবাক হয়ে যান বিমানের অন্যান্য যাত্রীরা। এখানেই শেষ নয়, এরপর ওই নারী নিজের






