সর্বশেষ
ব্রেকিং

তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি কাল

Three taemiolarWeb Popup (3)

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি করতে যাচ্ছে সরকার। আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) এ-সংক্রান্ত কনসেশন চুক্তি সই হবে। আজ রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান জানান, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা এবং কারিগরি ও আর্থিক বিশ্লেষণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এই চুক্তি হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুক্তিটি সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ওই দিন চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম চালু করা হবে। টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক মানের যাত্রীসেবা ও নিরাপদ বিমানযাত্রা নিশ্চিত করতে বেবিচক বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালটি অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধাসম্পন্ন। এটি পুরোপুরি চালু হলে বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)