যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় গতকাল শনিবার (২৮ নভেম্বর) ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে মাটি কাঁপার ঠিক সেই মুহূর্তে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল একটি যাত্রীবাহী উড়োজাহাজ। পরিস্থিতি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটিকে অবতরণ না করে আবারও আকাশে উড়ে যাওয়ার নির্দেশনা দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও ও বিমানবন্দরের ক্যামেরায় ধরা পড়েছে শ্বাসরুদ্ধকর এই মুহূর্তটি। এতে দেখা যায়, ডেল্টা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ রানওয়েতে নামার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই কন্ট্রোল টাওয়ার থেকে নির্দেশনা আসে—‘ডেল্টা ১৯৭২, অন্যদিকে যান, অন্যদিকে যান। আমাদের এখানে বড় ভূমিকম্প হচ্ছে।’ নির্দেশনা মেনে পাইলট তাৎক্ষণিকভাবে অবতরণের চেষ্টা বাতিল করে উড়োজাহাজটি আবারও আকাশে উড়িয়ে নিয়ে যান।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন উপকূলীয় সৈকত থেকে ছয় মাইল দূরে।
আরও
An air traffic controller at Los Angeles International Airport felt the strong tremors from a 5.0-magnitude earthquake Saturday morning and told pilots approaching the runway to go around.
The U.S. Geological Survey said the initial quake was reported at 9:30 a.m. about 6 miles off the coast of Manhattan Beach.
— CBS News (@CBSNews) November 28, 2026
ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের বেশ কয়েকটি জানালা ভেঙে যায় এবং ভেতরে থাকা যাত্রী ও কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কেউ আহত হননি এবং উড়োজাহাজ চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে ভূমিকম্পটি আরও শক্তিশালী হলে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।









