সর্বশেষ
ব্রেকিং

আকাশে উড়ছে পানির জাহাজ!

Image 355369Web Popup (3)

আকাশে উড়ছে পানির জাহাজ! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক দৃশ্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। সংযুক্ত আরব আমিরাতের আজমান উপকূলে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, বিশাল একটি পণ্যবাহী জাহাজ সাগরের পানির চেয়ে বেশ কিছুটা ওপরে শূন্যে ভেসে আছে। দুবাইপ্রবাসী ভারতীয় আলোকচিত্রী জাসিল পেরালাসেরির ধারণ করা এই দৃশ্য মাত্র ২০ ঘণ্টায় ৩ কোটি ১০ লাখের বেশি মানুষ দেখেছেন।

অবাক করা এই দৃশ্য দেখে অনেকেই বিভ্রান্ত হলেও এটি কোনো অলৌকিক ঘটনা বা ক্যামেরার কারসাজি নয়। বিজ্ঞানীরা বলছেন, এটি ‘সুপিরিয়র মিরাজ’ নামে একধরনের প্রাকৃতিক দৃষ্টিভ্রম। সাগরের ওপর বাতাসের বিভিন্ন স্তরে তাপমাত্রার তারতম্যের কারণে আলো বেঁকে যায়। ফলে দূরের কোনো জাহাজ বা বস্তুকে তার আসল অবস্থানের চেয়ে অনেকটা ওপরে ভাসমান বলে মনে হয়।

২৮ বছর বয়সী জাসিল গালফ নিউজকে জানান, তিনি খুব সাধারণভাবেই দৃশ্যটি ধারণ করে অনলাইনে দিয়েছিলেন; ভিডিওটি এতটা ভাইরাল হবে তা তিনি ভাবেননি। প্রকৃতির এই অদ্ভুত খেয়াল দেখে নেটদুনিয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। তবে জাহাজটির পরিচয় এখনো জানা যায়নি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)