
প্রবাসীদের জন্য সুখবর: ভোটার নিবন্ধন শুরু করছে নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত করার কার্যক্রমকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার কমিশন অস্ট্রেলিয়া ও কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে। ইসির উপ-সচিব মো. মাজহারুল ইসলামের জারি করা এক অফিস আদেশ থেকে জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত

ছবিতে দেখুন ধানমন্ডি ৩২
গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর গতকাল ছাত্র সমাজের উদ্দেশে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার ভাষণ প্রচারের ঘোষণার পরই রাতভর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষুব্ধ ছাত্র-জনতার তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় রাজধানীর বিভিন্ন স্থানে। বিশেষ করে ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ওমানি মুদ্রার আজকের রেট (৬ ফেব্রুয়ারি)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

ওমানি রিয়ালের দাম বেড়েছে
ওমানে বসবাসরত বাংলাদেশিসহ কয়েকটি দেশের প্রবাসীদের জন্য ওমানি রিয়াল থেকে তাদের দেশীয় মুদ্রায় রূপান্তরের হার বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার বাংলাদেশিরা এক ওমানি রিয়ালের দাম পেয়েছেন ৩১৭ টাকা, ভারতীয়রা পেয়েছেন ২২৬ রুপি আর পাকিস্তানিরা তাদের দেশীয় মুদ্রায় ৭১৯.৯ রুপি পেয়েছেন। একই সময়ে এক ওমানি রিয়াল ১৪৯.১ ফিলিপিনো পেসোতে বিনিময় হচ্ছে।

আরব আমিরাতের ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর!
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। দেশটি এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের গোল্ডেন ভিসা প্রদান করবে, যার মাধ্যমে তারা কোনো স্পন্সর ছাড়াই ১০ বছর পর্যন্ত ইউএইতে বসবাস করতে পারবেন। আমিরাত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো

প্রবাসীদের জন্য দুঃসংবাদ, কঠোর পদক্ষেপ নিচ্ছে আমিরাত সরকার
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এক মাসব্যাপী বিশেষ অভিযানে ছয় হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। জানুয়ারি মাসজুড়ে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দেশের নাগরিকদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে আমিরাত সরকার অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ দেয়।

মক্কায় বাংলাদেশি প্রবাসীর ছুরিকাঘাতে নিহত আরেক প্রবাসী
সৌদি আরবের মক্কায় এক বাংলাদেশি প্রবাসীর ছুরিকাঘাতে আরেক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফজর আলী (৪০) টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কোকড়হরা ইউনিয়নের বলধী গ্রামের আব্দুল করিমের ছেলে। কোকড়হরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা

প্রবাসীদের সঙ্গে প্রতারণা, বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা
ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ বিষয়ে সতর্কবার্তা জারি করে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও প্রতারকচক্র বাংলাদেশ দূতাবাস, রোমের নাম ব্যবহার করে প্রবাসীদের ফোনে আর্থিক প্রতারণার চেষ্টা করছে। এমনকি

বাংলাদেশে ধর্মীয় সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র, উন্মোচিত করলো প্রবাসী সাংবাদিক!
বাংলাদেশে ধর্মীয় সংঘাত সৃষ্টির চেষ্টায় জড়িত এক গোপন নেটওয়ার্কের মুখোশ উন্মোচন করেছেন প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের। বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল আনুমানিক ৪টা ৪০ মিনিটে তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করেন। পোস্টে তিনি ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ” (আরএসএস)

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় ব্যবসায়ী স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত স্বামী রুবেল সরদার (৩৫) ঘাঘর বাজারের থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী। তিনি বিরামেরকান্দি গ্রামের মনজেল সরদারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা





