Opens in a new tab
সর্বশেষ

সৌদির একাংশ দখলে নিয়েছে হুথিরা!

Saudi houthi 9698bdWeb Popup (3)

হুথিরা সৌদি আরবের বেশ কিছু ভূখণ্ড দখল করে রেখেছে বলে বিস্ফোরক দাবি করেছেন জনপ্রিয় মার্কিন পডকাস্টার ও রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসন। তাঁর মতে, সৌদির জন্য হুথিরা এখন এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে ঠিক কোন এলাকায় হুথিরা অবস্থান করছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য তিনি দিতে পারেননি।

সম্প্রতি এক মার্কিন বিশ্লেষকের সঙ্গে আলাপকালে কার্লসন এই দাবি করেন। তিনি জানান, উপসাগরীয় অঞ্চলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেই তিনি এই তথ্যের ইঙ্গিত পেয়েছেন। উল্লেখ্য, গত অক্টোবরে সৌদি সীমান্তে হুথিদের অভিযানের খবর প্রকাশ করেছিল সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’। তাছাড়া ১৯৩৪ সালের চুক্তিতে ছেড়ে দেওয়া আসির, জিজান ও নাজরান প্রদেশের ওপর হুথিরা দীর্ঘকাল ধরেই নিজেদের অধিকার দাবি করে আসছে।

কার্লসনের ধারণা, ইরান ছাড়াও হুথিদের সামরিক শক্তি বাড়াতে নেপথ্যে কলকাঠি নাড়ছে অন্য কোনো বড় শক্তি, যারা মূলত সৌদি আরবকে দুর্বল করতে চায়। গাজা যুদ্ধের পর লোহিত সাগরে হুথিদের আক্রমণ বেড়ে যাওয়ায় এই অঞ্চল এমনিতেই চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। কার্লসনের এই নতুন দাবি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)