সর্বশেষ
1786698278 2b49d84bc655036abb8d3e1e34ce8c88

বিমানবন্দরের কঠোর নিরাপত্তা পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলিসহ বিমানে ব্যবসায়ী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলিভর্তি একটি ব্যাগ নিয়ে বিমানে করে দিল্লিতে পৌঁছে গেছেন আলোচিত ব্যবসায়ী ও আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। ঢাকার বিমানবন্দরে পার পেয়ে গেলেও শেষ পর্যন্ত দিল্লির বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ব্যাগটিতে গুলি থাকার বিষয়টি
Untitled 1

দিল্লিতে হাইকোর্ট ও বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি

ভারতের স্বাধীনতা দিবসের ঠিক এক দিন আগে রাজধানী দিল্লির হাইকোর্ট ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) একটি ই–মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর পুরো দিল্লিতে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট স্থানগুলোতে নিরাপত্তা জোরদার
Untitled 1.pngdfggd

বৃষ্টির মাঝেই কাবার প্রাঙ্গণে জামাতে নামাজ, মুগ্ধ বিশ্ববাসী

বৃষ্টির শীতল ধারার মধ্যেই বিনম্র চিত্তে নামাজ আদায়ে মগ্ন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি; আর ঠিক তখনই মুষলধারে নামা রহমতের বৃষ্টিতে এক অপার্থিব ও মায়াবী রূপ নিয়েছে পবিত্র মসজিদুল হারাম। কাবা শরিফের প্রাঙ্গণ ধুয়ে যাওয়া এমন পরিবেশে নামাজ ও ইবাদতের দৃশ্য উপস্থিত সবার মনকে অনাবিল শান্তিতে ভরিয়ে দেয়, যা মুহূর্তেই চারপাশের পরিবেশকে
Image

৪টি শব্দও লিখতে পারে না হাই স্কুলের শিক্ষার্থীরা, কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাইস্কুলে শিক্ষার্থীদের পড়াশোনার করুণ অবস্থা দেখে ক্লাসের মাঝেই কান্নায় ভেঙে পড়েছেন এক শিক্ষক। হিউস্টন ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের হুইটলি হাইস্কুলের শিক্ষক ড্যারিয়াস উইলিয়ামস নতুন শিক্ষাবর্ষের দ্বিতীয় দিনেই এমন হতাশার মুখে পড়েন। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একটি সাধারণ বাক্য লিখতে না পারায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট
Islam

ইসলাম গ্রহণের সময় কাঁদলেন মার্কিন তরুণী

কালেমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক তরুণী। সম্প্রতি স্থানীয় একটি মসজিদে সকলের সামনে ইসলাম গ্রহণের সেই বিশেষ মুহূর্তে আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। আবেগঘন মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা নেটিজেনদের ইসলামের ভাবাবেগ নিয়ে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে। ভিডিওতে দেখা যায়, হিজাব পরিহিত ওই তরুণী মসজিদের
Highcourt

ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

হিন্দু উত্তরাধিকার আইন (দায়ভাগা) অনুযায়ী, ভাইয়ের সম্পত্তিতে কোনো বোন উত্তরাধিকারী বা ‘রিভার্সনার’ হিসেবে স্বত্ব দাবি করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ভাইয়ের সম্পত্তিতে অধিকার দাবি করে করা এক দেওয়ানি রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে এই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিচারিক আদালতের দেওয়া রায় ও
12

পারমাণবিক হামলা হলে বিশ্বজুড়ে থাকা সব মার্কিন ঘাঁটি দখল করা হবে: ইরান

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে বিশ্বজুড়ে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি দখল করে নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চিফ অব স্টাফের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কড়া বার্তা দেন।
Image 44053

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এই খবরকে সম্পূর্ণ ‘গুজব’ ও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। তারা নিশ্চিত করেছে, ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দী রয়েছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি
6a7e981333c8e

ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশীর মরদেহ দেশে ফিরেছে

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পরিবারের তিন সদস্যের মরদেহ আজ দেশে পৌঁছেছে। শুক্রবার সকাল ৮টার দিকে মরদেহগুলো ঢাকায় পৌঁছায়। আজ রাতেই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত ব্যক্তিরা হলেন চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা
Amirat 130826 01

অভিমানে ৩০ বছর কাটিয়েছেন আমিরাতে, দেশের ফিরতেই মৃত্যু

দীর্ঘ তিন দশক পর দেশে ফিরেছিলেন তিনি, তবে সংজ্ঞাহীন অবস্থায়। দেশে ফেরার মাত্র তিন দিনের মাথায় নিজ বাড়িতে চিরবিদায় নিলেন জকিগঞ্জের মাসুক আহমদ (৫৫)। টানা ৩০ বছরের প্রবাসজীবনের এমন বিয়োগান্ত পরিণতিতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
Web Squre popup