
মালয়েশিয়ার রাজকন্যার বিয়ে ড্রাইভারের সঙ্গে
রাজকীয় জাঁকজমক ও ঐতিহ্যবাহী রীতিনীতির মধ্য দিয়ে ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার লিওনেল (ক্রিস) ফ্রগ্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি ইলিয়ানা। গত ৭ আগস্ট কুয়ালালামপুরের বিলাসবহুল শাংরি-লা হোটেলে ইসলামি শরিয়াহ ও মালয় রাজপরিবারের নিজস্ব সংস্কৃতি মেনে এই বর্ণাঢ্য বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাজকন্যা ইলিয়ানা হলেন পাহাংয়ের

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি জাপানের এক যুবককে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া একাধিক ভিডিও ও পোস্টে দাবি করা হচ্ছে, ‘জাসো’ নামের ২৬ বছর বয়সী ওই যুবক কুকুরের মতো জীবনযাপনের শখ মেটাতে প্রায় ২২০ কোটি টাকা খরচ করে অস্ত্রোপচার করিয়েছেন। এমনকি অস্ত্রোপচারের মাধ্যমে তিনি নিজেকে পুরোপুরি কুকুরে রূপান্তরিত করেছেন বলেও

পরিবারের কেউ আসেনি, কমান্ডারের আলিঙ্গনে কান্নায় ভেঙে পড়লেন একাকী সেনা জওয়ান
সামরিক বাহিনীর কঠোর প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ বা পাসিং আউট প্যারেড যেকোনো সেনাসদস্যের জন্যই এক মাহেন্দ্রক্ষণ। জীবনের এই বিশেষ দিনটিতে সদ্য উত্তীর্ণ সেনাদের অভিনন্দন জানাতে উপস্থিত থাকেন তাঁদের পরিবারের সদস্য ও প্রিয়জনেরা। সবার চোখেমুখে থাকে বাঁধভাঙা আনন্দ। কিন্তু ইন্দোনেশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে দেখা গেল এক ভিন্ন ও হৃদয়বিদারক

সৌদি আরবে অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের পবিত্র মদিনা মনোয়ারায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় মো. ইলিয়াস নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রবাসীদের থাকার একটি অস্থায়ী আবাসস্থলে বিশ্রাম নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, বৃহস্পতিবার

আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি
পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান এডনকের দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাজ দুটি ওই প্রণালি অতিক্রম করার সময় এই আকস্মিক হামলার শিকার হয়। দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। তবে এ

মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের দুই বাংলাদেশি ‘মূলহোতা’ গ্রেপ্তার
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসা নবায়নের সুবিধার্থে পাসপোর্ট জালিয়াতির একটি বড় চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ। স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বা ‘আনফিট’ ঘোষিত শ্রমিকদের ভুয়া পাসপোর্ট সরবরাহ করত এই চক্র। এ ঘটনায় গত মঙ্গলবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরের দুটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ার

হঠাৎ ওমানে বন্ধ টিকটক, কারণ কী?
ওমানে জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ করা হয়েছে কি না, তা নিয়ে দেশটিতে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। হঠাৎ করেই সাধারণ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে না পারায় এই প্রশ্নের উদ্রেক হয়। দেশটির শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ মোহাম্মদ আল-রাবি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ওমানের সব কটি টেলিকম অপারেটরে কারিগরিভাবে টিকটক ব্লক বা অবরুদ্ধ করে

সৌদি আরবের আরামকো শোধনাগারে হুতিদের ড্রোন হামলা
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগারে আবারও ড্রোন হামলা চালিয়েছে। সৌদি আরবের জিজান প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ এই তেল স্থাপনা লক্ষ্য করে হামলাটি চালানো হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও সামরিক সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই হামলার খবর নিশ্চিত করেছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মুসলিমদের জন্যে যুক্ত হচ্ছে অজুর স্থান
যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের সুবিধার্থে শৌচাগারের পাশে বিশেষ অজুর স্থান বা পা ধোয়ার ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টেক্সাসের লাইসেন্স ও নিয়ন্ত্রণ বিভাগের নথি

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা
আগামী সপ্তাহের শেষ দিকে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাঁর প্রথম ভারত সফর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার ঢাকা ও নয়াদিল্লির বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সফরের বিষয়টি এখনো বিবেচনাধীন এবং চূড়ান্ত কোনো






