সর্বশেষ

আল-আকসা মসজিদে নামাজের সময় তুর্কি নারী গ্রেফতার

Gadi Aijencot 6b02bccbe3c03Web Popup (3)

ফিলিস্তিনের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের সময় এক তুর্কি নারীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। সন্ত্রাসবাদে উসকানির অভিযোগে শুক্রবার (২০ নভেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। গ্রেপ্তার ওই নারীর বয়স ৪৭ বছর এবং তিনি পর্যটক হিসেবে সেখানে গিয়েছিলেন।

ইসরায়েলি পুলিশের দাবি, ওই নারী মুসল্লিদের মধ্যে অর্থ বিতরণ করেছেন। এ ছাড়া অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে সন্ত্রাসবাদে উসকানি ও সমর্থন দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। নিহত হামাস নেতা শেখ আহমেদ ইয়াসিন ও ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করার পাশাপাশি তাঁকে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট বলে শনাক্ত করার দাবি করেছে পুলিশ। তবে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ওই নারী সন্ত্রাসবাদে উসকানিমূলক কোনো বক্তব্য দিয়েছিলেন বা প্রচারসামগ্রী বিতরণ করেছিলেন কি না, পুলিশের বিবৃতিতে তা স্পষ্ট করা হয়নি।

পুলিশ জানিয়েছে, ওই নারীর মুঠোফোন ও ব্যাকপ্যাক জব্দ করা হয়েছে। সন্ত্রাসবাদে উসকানি, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা বা উপকরণ সরবরাহ এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন কর্মকাণ্ডের সন্দেহে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রেপ্তার ওই নারীকে আদালতে হাজির করে আটকাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন জানাবে পুলিশ। তবে এ ঘটনায় তুরস্কের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরো দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)