Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

ইতালি প্রবাসীকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে দুর্ঘটনা, আহত ৯

DfghjhkjlWeb Popup (3)

ইতালি থেকে দেশে ফেরা প্রবাসীকে বিমানবন্দর থেকে রিসিভ করে বাড়ি ফেরার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন স্বজনরা। মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগতির মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে চালকসহ অন্তত ৯ জন গুরুতর আহত হন। শনিবার (৭ নভেম্বর) ভোররাত সোয়া ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের শ্রীনগর ফেরিঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী রাসেল মাতব্বরকে নিয়ে স্বজনরা মাইক্রোবাসযোগে মাদারীপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে আটকে পড়া চালকসহ আহতদের উদ্ধার করে। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এই ভয়াবহ দুর্ঘটনায় আহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার ইতালি প্রবাসী রাসেল মাতব্বর (৩০), সিরাজ মাতব্বর (৭০), রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার, খাদিজা আক্তার (১৮), রনি মাতব্বর (২৮), মেহেদী (৩৫), মো. ইব্রাহিম (৩৬) এবং ময়মনসিংহের আল-আমিন (৩০)। দীর্ঘ প্রবাস জীবন শেষে স্বজনকে নিয়ে আনন্দের বাড়ি ফেরার পথ এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিণত হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলোতে এখন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)