Opens in a new tab
সর্বশেষ

সৌদির মদিনা অঞ্চলের তেল পাইপলাইনে হামলা

ImageWeb Popup (3)

সৌদি আরবের পবিত্র মদিনা অঞ্চলে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের হামলার ঘটনা ঘটেছে। সোমবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এতে তেল সরবরাহ ব্যাহত হয়নি। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলার কারণে পাইপলাইনে ছোট আকারের অগ্নিকাণ্ড ঘটলেও জরুরি সেবাদানকারী দল দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি এবং পাইপলাইনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে কে বা কারা নতুন করে এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

ঠিক এক মাস আগেই ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীরা এই পাইপলাইনে হামলা চালিয়েছিল। মেরামতের পর গুরুত্বপূর্ণ এই জ্বালানি অবকাঠামোটি আবারও লক্ষ্যবস্তুতে পরিণত হলো। এর আগে গত সেপ্টেম্বরেও ড্রোন হামলার কারণে কয়েক দিন এর কার্যক্রম বন্ধ ছিল, যার জন্য ইরাকের সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছিল রিয়াদ। বারবার এমন আক্রমণ মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তাহীনতাকেই নতুন করে সামনে নিয়ে আসছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, আরব উপদ্বীপের মরুভূমির বুক চিরে নির্মিত ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি সৌদি আরবের জ্বালানি নিরাপত্তার অন্যতম প্রধান রক্ষাকবচ। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির বিকল্প হিসেবে এই পথ ব্যবহার করে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাঠাচ্ছে রিয়াদ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশই যায় এই পাইপলাইন দিয়ে। ফলে হরমুজ প্রণালির সংকটেও বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা পাচ্ছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)