
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছেন সৌদি সমর্থিত ইয়েমেনি কমান্ডাররা
ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হুতি। সেখানে ব্যাপক অভিযান চালিয়ে সৌদি-সমর্থিত বাহিনীকে হটিয়ে দিয়েছে তারা। শনিবার (১২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরনগরী মোখা দখলের ফলে এখন থেকে লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি সম্পূর্ণভাবে হুতিদের

হরমুজ ইস্যুতে ওমানে আরব রাষ্ট্রগুলোর মুখোমুখি ইরান
আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির একটি নতুন রুট নিয়ে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইরান। আগামী ১৪ সেপ্টেম্বর (সোমবার) ওমানের রাজধানী মাসকাটে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবিকে দেওয়া

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’
প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে সম্প্রতি ভারতে তীব্র বিতর্কের মুখে পড়েছেন প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে কটাক্ষ ও ট্রোলিংয়ের পাশাপাশি সম্পাদনা করে ছবির গলায় জুতার মালা পরানোর মতো ঘটনাও ঘটেছে। এমন চরম পরিস্থিতিতে প্রবীণ এই অভিনেতার পাশে দাঁড়িয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন জনপ্রিয় টেলিভিশন

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় আগ্রাসনের প্রস্তুতি সৌদির
লোহিত সাগর ও কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে চরম উত্তেজনার জেরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ ছাড়াই রিয়াদ এই অভিযান শুরু করতে পারে। তবে রিয়াদ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এবং ওয়াশিংটনও আপাতত

ফিলিস্তিনির বাড়িতে হামলা করে ভেড়া চুরি করে পালালো ইসরায়েলিরা!
দখলকৃত পশ্চিম তীরের নাবলুসে একটি ফিলিস্তিনি বসতবাড়িতে হামলা চালিয়ে এক ব্যক্তি ও তাঁর সন্তানদের আহত করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে। শুধু হামলাই নয়, ইসরায়েলি বাহিনীর পাহারায় ফিলিস্তিনিদের গবাদিপশু বা ভেড়াও লুট করেছে তারা। শুক্রবার নাবলুসের দক্ষিণে অবস্থিত বাইতা এলাকায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও মানবাধিকার সংগঠনগুলোর বরাত

হুতিদের ঘাঁটিতে আবারও সৌদির আকস্মিক বিমান হামলা
ইয়েমেনের মোখা ও ধুবাব এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দেশটির সৌদি-সমর্থিত সরকারি বাহিনী। এই হামলায় হুতিদের অস্ত্র ও যানবাহন ধ্বংসের পাশাপাশি বহু যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। শনিবার (১২ সেপ্টেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য

‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’
ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির দাবি, তারা হুদায়দাহ ও তাইজ প্রদেশের বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল

যুক্তরাষ্ট্রে দ্রুত প্রসার ঘটছে ইসলামের, প্রতি বছর ধর্মান্তরিত হচ্ছেন ৩০ হাজার মার্কিন নাগরিক
যুক্তরাষ্ট্রে ধর্মান্তরের মাধ্যমে ইসলাম ধর্মের দ্রুত প্রসার ঘটছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে প্রতিবছর প্রায় ২০ থেকে ৩০ হাজার আমেরিকান আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। প্রযুক্তি, মুক্ত তথ্যপ্রবাহ এবং ইসলাম ধর্মের প্রতি ক্রমবর্ধমান কৌতূহলের কারণে হাজার হাজার মানুষ প্রথাগত জীবনধারা ছেড়ে নতুন এই বিশ্বাসে দীক্ষিত হচ্ছেন।

বিয়ের পথে দুর্ঘটনা, হাসপাতালের বিছানাতেই বিয়ে
বিয়ের পিঁড়িতে বসার কথা আর মাত্র ১৫ মিনিট পর। বর সুসজ্জিত গাড়িতে চড়ে যাচ্ছিলেন নির্ধারিত ভেন্যুতে। কিন্তু পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বদলে দিল সব হিসাবনিকাশ। তবে শরীরের একাধিক হাড় ভেঙে গুরুতর আহত হলেও বিয়ে পিছিয়ে দেননি বর। হাসপাতালের বিছানায় শুয়েই কনের হাত ধরে সেরেছেন জীবনের অন্যতম সেরা আনুষ্ঠানিকতা। অভাবনীয়

ওমানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেছে ওমান কেন্দ্রীয় বিএনপি। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব আতিকুর রহমান রুম্মন। ওমান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং ইসমাইল






